News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুকুরের সাথে বর্বরতার ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে
Image

কুকুরের সাথে বর্বরতার ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ কুকুরের সাথে চূড়ান্ত অমানবিকতায় হতবাক সবাই৷  গাড়ি পেছনে বেঁধে দীর্ঘ পথ নিয়ে আসা হয় কুকুরকে৷  ঘটনা সাব্রুমে৷ দোষীর শাস্তি চাইছেন পশুপ্রেমীরা৷সারমেয় নিয়ে অমানবিক দৃষ্টান্ত৷ টিআর-০৩ ৩৭৩১ নাম্বার ম্যাক্স গাড়ির  চালক গাড়ির পেছন দিয়ে দড়িবেঁধে একটি  জীবন্ত সারমেয় গাড়ী চালিয়ে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের উপর দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে৷ এরকম মর্মদৃশ্য দেখতে পেয়ে জাতীয় সড়কের উপর পথ চলতি পশুপ্রেমীরা হতবাক হয়ে যায়৷ সাব্রুমের শহরের বিশাল সিংহ নামে এক উচ্চশিক্ষিত পশুপ্রেমী আগরতলা থেকে সাব্রুমে আসার পথে জোইলাবাড়ী পিলাক রাস্তার একটু আগে দেখতে পায় এই মর্মদৃশ্যটি৷ এই মর্মদৃশ্যটি বিশালের কোন প্রকার সহ্য করতে না পেরে সাহসিকতা দেখিয়ে ম্যাক্স গাড়িটি থামিয়ে চালকের সাথে কথা বলেন কেন সারমেয়টিকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে৷ চালক প্রতি উত্তরে বলেন এটা তার ইচ্ছে৷ এরপর ম্যাক্স গাড়ি চালকটি দ্রুত গতিতে কলাছড়া  বাজার পর্যন্ত এসে হঠাৎ উধাও হয়ে যায়৷  গৃহপালিত সারমেয়টির প্রতি এইরকম মর্মান্তিক দৃশ্য দেখতে পেয়ে সাব্রুমের স্বনামধন্য সাব্রুম পসম  এনজিও এক সক্রিয় সদস্য তীব্র নিন্দা ও সরকার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে চালকের উপর তাঁর দাবী জানান৷ আর মর্মান্তিক দৃশ্যটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পশু প্রেমীরা ছিঃ ছিঃ করছেন৷

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top