News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবী জানালেন তেলিয়ামুড়া কেন্দ্রের কংগ্রেসের বিজিত প্রার্থী
Image

সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবী জানালেন তেলিয়ামুড়া কেন্দ্রের কংগ্রেসের বিজিত প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ নির্বাচনের ফলাফল ঘোষণার  পর থেকে তেলিয়ামুড়ায় সন্ত্রাসের ঘটনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের জন্য মহকুমা শাসক এর নিকট দাবী জানিয়েছেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের জোটের বিজিত প্রার্থী তথা কংগ্রেস নেতা অশোক কুমার বৈদ্য৷ নির্বাচনের ফলাফল ঘোষণার  পর থেকে তেলিয়ামুড়ায় বাড়ি , দোকানপাটে  আগুন, লুটপাট সহ শারীরিক মারধোর এর অভিযোগ জানিয়ে  ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলিকে আর্থিক সহাযোগিতা করার জন্য তেলিয়ামুড়া মহকুমা শাসক এর নিকট দাবী জানিয়েছেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের জোটের বিজিত প্রার্থী তথা কংগ্রেস নেতা অশোক কুমার বৈদ্য৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই আহ্বান জানান তিনি৷     তেলিয়ামুড়া রাজনগর স্থিত অশোক বৈদ্যের নিজ বাড়ীতে এক সাংবাদিক বৈঠকে তিনি  জানান ক্ষতি গ্রস্তদের নামের তালিকা মহকুমা শাসক এর হাতে দেওয়া হয়েছে৷ নির্বাচনের ফল ঘোষনার পর থেকে পরিবার গুলি আধ পেটা খেয়ে থাকতে হচ্ছে বলেও অভিযোগ করেন৷ একই সঙ্গে অশোক বৈদ্য তেলিয়ামুড়া থেকে নির্বাচিত বিজেপি দলের বিধায়ীকার কাছেও সাহায্য চান সন্ত্রাস বন্ধের জন্য বলে জানান৷

Releated Posts

কালবৈশাখীর ঝড়ে উড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল, তিন মাসেও সংস্কার নেই; আতঙ্কে শিশু ও অভিভাবকরা

আগরতলা, ১৫ জুন : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তিন মাস পরও সংস্কার করা হয়নি সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়া…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

সামাজিক মাধ্যমে উন্নয়নের প্রচার, বাস্তবে রাস্তা ও পানীয় জলের সংকটে পশ্চিম জোলাইবাড়ী

আগরতলা, ১৫ জুন : সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হলেও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বাস্তব পরিস্থিতি নিয়ে…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

হঠাৎ দোকান সরানোর নির্দেশ, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন ব্যবসায়ীরা

আগরতলা, ১৫ জুন : আগরতলার পোস্ট অফিস চৌহমনী এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানদারদের আগামী…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

ধর্মনগর সেন্ট্রাল রোড কালীমন্দিরে পূজায় বিধায়ক জহর চক্রবর্তী, উন্নয়নে সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ জুন :পবিত্র অমাবস্যা তিথি উপলক্ষে ধর্মনগর সেন্ট্রাল রোড সার্বজনীন কালী পূজা উন্নয়ন কমিটির উদ্যোগে…

ByByTaniya Chakraborty Jun 15, 2026
Scroll to Top