News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদানি ইস্যুতে একজোট বিরোধীরা, সংসদ চত্বরে জেপিসি-র দাবিতে তৃণমূল ও আপ-সহ অন্যান্য দলের বিক্ষোভ
Image

আদানি ইস্যুতে একজোট বিরোধীরা, সংসদ চত্বরে জেপিসি-র দাবিতে তৃণমূল ও আপ-সহ অন্যান্য দলের বিক্ষোভ

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): আদানি ইস্যুতে জেপিসি-র দাবিতে আরও একজোট ও ঐক্যবদ্ধ বিরোধীরা। আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে আরও রণং দেহি বিরোধীরা। মঙ্গলবার সকালে আদানি ইস্যুতে সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সাংসদরা বিক্ষোভ দেখান।

পাশাপাশি আদানি ইস্যুতে জেপিসি-র দাবি জানিয়ে এদিন সকালেই সংসদ চত্বরে বিক্ষোভ দেখান আম আদমি পার্টি ও ভারত রাষ্ট্র সমিতির সাংসদরা। আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবি জানান সকলে। কংগ্রেসও একই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। এদিন লোকসভার অধিবেশন শুরু হওয়ার পরও বিরোধী সাংসদরা আদানি ইস্যুতে বিক্ষোভ দেখাতে থাকেন। তাই লোকসভার অধিবেশন দুপুর দু”টো অবধি মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা।

Releated Posts

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026

পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানে আমেরিকা-ইরান সমঝোতাকে স্বাগত মোদির, শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা ভারতের

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top