News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অধ্যাপিকা স্নিগ্ধা দাসের প্ৰয়াণে করিমগঞ্জের রবীন্দ্রসদন মহিলা কলেজে শোকসভা
Image

অধ্যাপিকা স্নিগ্ধা দাসের প্ৰয়াণে করিমগঞ্জের রবীন্দ্রসদন মহিলা কলেজে শোকসভা

করিমগঞ্জ (অসম), ১৪ মার্চ (হি.স.) : করিমগঞ্জের রবীন্দ্রসদন মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন বিভাগীয়-প্রধান প্রয়াত স্নিগ্ধা দাসের স্মরণে আজ মঙ্গলবার কলেজে এক শোকসভার আয়োজন করা হয়।

আয়োজিত শোকসভায় প্রয়াতার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য পেশ করেন কলেজের অধ্যক্ষ ড. অশোককুমার দাস। বলেন, প্রয়াত অধ্যাপিকা স্নিগ্ধা দাস কলেজের এনএসএস সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাঁর অনেক অবদান রয়েছে বলে উল্লেখ করে প্রয়াতার আত্মার চিরশান্তি কামনা করেন তিনি।

কলেজের টিচার্স কাউন্সিলের সম্পাদিকা অধ্যাপিকা আসমত সুলতানা প্রয়াতার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, অধ্যাপিকা স্নিগ্ধা দাস ছিলেন অত্যন্ত মিষ্টভাষী। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে যেমন তিনি সক্রিয়ভাবে জড়িত থাকতেন তেমনি অরবিন্দ সোসাইটি, কো-অপারেটিভ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কাজেও তিনি ওতোপ্রতোভাবে যুক্ত ছিলেন।
অধ্যাপিকা ড. শিল্পী দেব বলেন, প্রয়াতা দাসের ব্যবহার ছিল মাতৃসুলভ। তাঁর প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি। স্মৃতিচারণ করতে গিয়ে অধ্যাপক ড. রাজদীপ চন্দ বলেন, প্রয়াতা স্নিগ্ধা দাস ছিলেন অত্যন্ত স্নেহশীল একজন ব্যক্তিত্ব। কলেজের টিচার্স কাউন্সিল, সাংস্কৃতিক কমিটি সহ বিভিন্ন কাজে তিনি জড়িত ছিলেন, বলেন তিনি।

অধ্যাপক কিশলয় চক্রবর্তী প্রয়াতের সঙ্গে তাঁর পারিবারিক পরিচয়ের প্রসঙ্গ তুলে বলেন, প্রয়াতা স্নিগ্ধা দাস চিরস্মরণীয় হয়ে থাকবেন।
অধ্যাপক বেবি সনোয়াল হাজরিকা প্রয়াতার স্মৃতিচারণ করে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। সভা শেষে প্রয়াতা অধ্যাপিকার স্মরণে দু-মিনিট নীরবতা পালন করা হয়। এদিনের সভায় কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্রী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top