News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদ চালাতে চাইছে না সরকারই, কেন্দ্রের সমালোচনা করে বললেন অধীর চৌধুরী
Image

সংসদ চালাতে চাইছে না সরকারই, কেন্দ্রের সমালোচনা করে বললেন অধীর চৌধুরী

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): সংসদে অচলাবস্থার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই তোপ দাগলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার অধীর চৌধুরী অভিযোগ করেছেন, সংসদ চালাতে চাইছে না সরকারই। একইসঙ্গে অধীর চৌধুরী বলেছেন, রাহুল গান্ধী কেন ক্ষমা চাইবেন? রাহুল গান্ধীর পরিবর্তে তাঁদের (কেন্দ্র) ক্ষমা চাওয়া উচিত।

লন্ডনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারতীয় গণতন্ত্র সংক্রান্ত মন্তব্যকে ঘিরে মঙ্গলবার উত্তাল হয়েছে সংসদ। পাশাপাশি কেন্দ্রকে চেপে ধরতে আদানি ইস্যু নিয়ে হইচই করেছে বিরোধীরা। এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “সরকার সংসদ চালাতে চায় না। কখনও কী এমনটা দেখা গিয়েছে, ক্ষমতায় থাকা একটি দলের সমস্ত সাংসদ সদস্য সংসদ স্থগিত করার জন্য হট্টগোল করে? রাহুল গান্ধীকে কেন ক্ষমা চাইতে হবে? পরিবর্তে তাঁদের (কেন্দ্র) ক্ষমা চাওয়া উচিত।”

Releated Posts

পশ্চিমবঙ্গে ঋণপ্রাপ্তি বাড়াতে উদ্যোগ কেন্দ্রের, শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): শিল্পোন্নয়ন, উদ্যোক্তা তৈরির সুযোগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে পশ্চিমবঙ্গকে আরও এগিয়ে নিতে রাজ্যে ঋণপ্রাপ্তির…

ByByNews Desk Jun 9, 2026

মোদি সরকারের ১২ বছর: বিকশিত ভারতের স্বপ্ন ও সাফল্য তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী সরকারের…

ByByNews Desk Jun 9, 2026

তৃণমূলে ভাঙনের সঙ্কট তীব্র, ২০ সাংসদের এনডিএ-সমর্থিত পৃথক গোষ্ঠী গঠনের সম্ভাবনা প্রবল

নয়াদিল্লি, ৮ জুন: তৃণমূল কংগ্রেসের (টিএমসি) অন্দরে ভাঙনের সঙ্কট আরও গভীর হয়েছে বলে দাবি উঠেছে। দলের বিদ্রোহী শিবিরের…

ByBySandeep Biswas Jun 8, 2026

উজ্জ্বলা যোজনায় বছরে ভর্তুকিযুক্ত এলপিজি রিফিল কমিয়ে ৪টি করল কেন্দ্র, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং তেল বিপণন সংস্থাগুলির ক্রমবর্ধমান আর্থিক ক্ষতির প্রেক্ষিতে…

ByBySandeep Biswas Jun 8, 2026
Scroll to Top