News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়ায় গ্রেপ্তার মানব পাচার চক্রের লিঙ্কম্যান দীপাঞ্জন বৈদ্য
Image

বিলোনীয়ায় গ্রেপ্তার মানব পাচার চক্রের লিঙ্কম্যান দীপাঞ্জন বৈদ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷  বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ এলাকায় সক্রিয় মানব পাচার চক্র৷ এবার মোবাইল ফোনের সুত্রধরে বিলোনিয়ার ঋষ্যমুখ থেকে গ্রেপ্তার মানব পাচার চক্রের লিঙ্ক ম্যান দীপাঞ্জন বৈদ্য৷ মানব পাচার চক্র এখনো সক্রিয় বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ এলাকায়৷ দীর্ঘদিন ধরে মানব পাচার ও বিক্রির  বাণিজ্য চলতে থাকলেও অদৃশ্য কোন এক কারণে এই ধরনের ঘটনার কোনো হদিস করতে পারছে না সীমান্ত রক্ষার দায়িত্বপ্রাপ্ত সীমান্তরক্ষী বাহিনী এবং দক্ষিণ জেলা পুলিশ৷ সোমবার মোবাইল সূত্র ধরে আসামের করিমগঞ্জ এলাকার বাজারবাড়ী থানার পুলিশ বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ এলাকা থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গা ব্যাপারীর  লিংকম্যান বিধান বৈদ্যের ছেলে দীপাঞ্জন বৈদ্যকে গ্রেপ্তার করে নিয়ে যায়৷ জানা যায় ঋষ্যমূখ শহীদ বেদী এলাকার বাসিন্দা দীপাঞ্জন বৈদ্য নামে এক যুবক গত এক সপ্তাহ আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে উঠে আসা এক রোহিঙ্গা যুবককে ঋষ্যমূখের এক  দোকান থেকে বেনামে মোবাইল সিম কিনে দেয়৷ পরবর্তী সময়ে মোবাইল রিচার্জ ও ফোনে রীতিমত যোগাযোগ রক্ষা করে চলত সে৷ পরবর্তী সময়ে ঐ রোহিঙ্গা যুবক  আসামের করিমগঞ্জ এলাকার বাজারবাড়ী থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়৷  সেই রোহিঙ্গার মোবাইল কল লিস্টে তাদের দুইজনের কথোপকথনের সূত্র ধরে আসাম পুলিশ  বিলোনিয়ায় এসে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের সহযোগিতায় ঋষ্যমূখ শহীদ বেদী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় দীপাঞ্জন বৈদ্যকে৷ তারপর তাকে বিলোনিয়া থানাতে নিয়ে আসা হয়৷ সেখান থেকে সমস্ত ধরনের নিয়ম-কানুন মেনে আসামের পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে আসামের উদ্দেশ্যে রওনা দেয়৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top