News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজারবাগ এলাকায় জেসিবির ব্লেডের আঘাতে মৃত্যু কলেজ ছাত্রের
Image

রাজারবাগ এলাকায় জেসিবির ব্লেডের আঘাতে মৃত্যু কলেজ ছাত্রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ পূর্ত দফতরের রাস্তা সংস্কারের কাজ করার সময় জে সি বি -র ধাক্কায় মৃত্যু কলেজ পড়ুয়া ছাত্রের৷ ঘটনা রানীরবাজার থানাধীন আর কে নগর রাজারবাগ এলাকায়৷ সোমবার জয়দেব দেবনাথ বাড়ি ফেরার সময় রাজারবাগ এলাকায় আসতেই জেসিপি রাস্তার মোড় নিতে গিয়ে ধাক্কা দেয়৷ এলাকাবাসী সাথে সাথে জয়দেবকে উদ্ধার করে৷ সেসময় তার বাবা জগদীশ দেবনাথ এলাকাবাসীর চিৎকার শুনতে পেয়ে বাড়ি থেকে বের হয়ে ছেলের এই দৃশ্য প্রত্যক্ষ করেন৷ সাথে সাথেই নিয়ে আসা হয় জিবি হাসপাতালে৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷ পরিবারের লোকজনেরা জানায় পুলিশ ঘাতক জে সি পি আটক করেছে৷ চালকের অসাবধানতার কারণে এই ঘটনা ঘটেছে ১৯ বছর বয়সী জয়দেবের সাথে৷ জয়দেব বি বি এম কলেজের ছাত্র ছিল৷ মঙ্গলবার জিবি হাসপাতালের মর্গে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারে লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার-পরিজনদের মধ্যে৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top