News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাতাবাড়িতে বলির জন্যা আনা মহিষের তান্ডব, পাঁচাট বাইক ও দোকানপাট তছনছ
Image

মাতাবাড়িতে বলির জন্যা আনা মহিষের তান্ডব, পাঁচাট বাইক ও দোকানপাট তছনছ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷  মাতার বাড়িতে বলির জন্য আনা মহিষ দড়ি ছিঁড়ে তাণ্ডব চালায়৷ মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়ায় গোটা মাঠে বাড়ি চত্বরে৷ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে মঙ্গলবার বীরচন্দ্র মনু থেকে রামজয় রিয়াং নামে এক পুর্নার্থী মায়ের কাছে মানদ করে বলির জন্য একটি মহিষ নিয়ে আসে৷ কিন্তু মহিষটি আচমকা রামজয়ের হাত থেকে ফসকে এলোপাতাড়ি দৌড়তে থাকে৷ তখন মহিষের তান্ডবে পাঁচটি বাইক, রাজু পালের দোকান সহ একটি বাড়ির কিছু অংশ নষ্ট হয়৷ ভয়ে মন্দিরে পূজা দিতে আসা পুর্নার্থী সহ এলাকার লোকজন ও দোকানীরা ভয়ে দৌড়ে নিজেদের আত্মরক্ষার জন্য চেষ্টা করতে থাকে৷ মহিষের তান্ডবে বিশ্বজিৎ দাস নামে এক জন যুবক আহত হয়৷ অপর দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মিঠুন দাস জানান, মহিষের তান্ডবে তার বাড়ির বেশ ক্ষতি হয়েছে৷ এদিকে মহিষটিকে নিজেদের বাগে আনার জন্য এলাকার যুবকরা বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর নিজেদের বাগে এনে জাতীয় সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির সাথে  বেঁধে রাখেন৷ এই ঘটনায় খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ এদিন মহিষের তান্ডব নিয়ে মাতাবাড়ি চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ স্থানীয়দের দাবি ক্ষতিগ্রস্ত সকলকে আর্থিক সহযোগিতা করার৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top