News Flash

Image

পঞ্চায়েত ভোটে তৃণমূলের হাতিয়ার শ্রমিকরাই

ক্যানিং, ৯ মার্চ (হি. স.) : রাজ্যে পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়। রাজ্য নির্বাচন কমিশন এখনও পর্যন্ত দিনক্ষণ ঘোষণা না করলেও শাসক, বিরোধী সব পক্ষই পঞ্চায়েত ভোটের আগে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে। বৃহস্পতিবার তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ক্যানিংয়ে। দক্ষিন ২৪ পরগনা জেলার অন্তর্গত সুন্দরবন, যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার উদ্যোগে এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি পরেশরাম দাস, যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি শক্তি মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি বলেন, “ তৃণমূলের শ্রমিক সংগঠনই দলের অন্যতম শক্তি। অন্যতম হাতিয়ার। সামনেই পঞ্চায়েত ভোট, আর তাই আপনাদের সকলকেই তৈরি থাকতে হবে। বিজেপি, বামফ্রন্ট সবাইকে পরাস্ত করে আরও একবার প্রমাণ করতে হবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। ২০২৪ এ বিজেপিকে রুখতে এই পঞ্চায়েত ভোটে আরও একবার তৃণমূলের হাত শক্ত করতে হবে।” এছাড়াও লাগাতার কেন্দ্র কিভাবে রাজ্যকে বঞ্চনায় ফেলছে সে সমস্ত নিয়েও বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন ঋতব্রত।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top