News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেঘালয় বিধানসভার স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবাচিত ক্ষমতাসীন এনপিপি-বিধায়ক থমাস এ সাংমা
Image

মেঘালয় বিধানসভার স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবাচিত ক্ষমতাসীন এনপিপি-বিধায়ক থমাস এ সাংমা

শিলং, ৯ মার্চ (হি.স.) : মেঘালয় বিধানসভার স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবাচিত হয়েছেন ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র উত্তর তুরার বিধায়ক থমাস এ সাংমা। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময়ে বিধানসভার বিশেষ অধিবেশনে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

আজ সকালে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে থমাস এ সাংমাকে স্পিকার পদে প্রথমে এনপিপি বিধায়ক আমপারিন লিংডো এবং মার্থন সাংমা প্রস্তাব পেশ করেন। তাঁদের প্রস্তাব সমর্থন করেন ইউডিপি বিধায়ক পল লিংডো এবং মেরালবর্ন সিয়েম।

মেঘালয় বিধানসভার কমিশনার-সচিব তথা গ্যাদারিং ম্যাজিস্ট্রেট অ্যান্ড্রুস সাইমন জানান, স্পিকার পদে অন্য কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় থমাস এ সাংমাকে আনুষ্ঠিকভাবে নতুন অধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্ৰসঙ্গত এমডিএ-০১ সরকারের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার উপদেষ্টা ছিলেন থমাস এ সাংমা। গত ৭ মার্চ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর থমাসকে মেঘালয় বিধানসভার স্পিকার পদের জন্য সর্বসম্মত প্রার্থী মনোনীত করা হয়েছিল বলে জানিয়েছিলেন কনরাড।

ওই দিন বিকালে এনপিপি-র অন্য বিধায়কদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা শিলঙে বিধানসভা সচিবালয়ে মেঘালয় বিধানসভার কমিশনার-সচিব অ্যান্ড্রুস সাইমনের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন থমাস সাংমা।

এদিকে স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে থমাস সাংমা তাঁর উপর বিশ্বাস ও আস্থা রাখার জন্য এনপিপি নেতৃত্বাধীন এমডিএ-০২ সরকার তথা মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এবং বিধানসভার সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিগত এমডিএ-০১ সরকার তাঁকে জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ করার জন্য অসংখ্য সুযোগ দিয়েছে। স্পিকার হিসেবে বিধানসভায় সকল বিধায়ককে সংবিধান এবং সদনের গরিমা বজায় রাখতে তাঁকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

প্ৰসঙ্গত, ৬০ বিধায়ক-বিশিষ্ট মেঘালয় বিধানসভা নির্বাচনে ৫৯টি আসনে ভোট হয়েছে। ভোটে বিজয়ীদের সংখ্যা যথাক্রমে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২৬, বিজেপি ২, আঞ্চলিক দল হিল স্টেট পিপলস ডেমোক্ৰ্যাটিক পাৰ্টি (এইচএসপিডিপি) ২, নিৰ্দলীয় ২, আঞ্চলিক দল পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (পিডিএফ) ২, আঞ্চলিক দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (ইউডিপি) ১১, ভয়েস অব দ্য পিপল পার্টি (ভিপিপি) ৪, ভারতীয় জাতীয় কংগ্ৰেস ৫ এবং তৃণমূল কংগ্রেস ৫-। একটি আসন ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (ইউডিপি)-র প্রার্থী এইচডিআর লিংডোর মৃত্যুতে সোহিয়ং বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বিধানসভায় বিরোধী বেঞ্চে রয়েছেন ১৪ জন। তাঁদের মধ্যে পাঁচজন কংগ্রেস, পাঁচজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং চারজন ভয়েস অব পিপল পার্টির। এনপিপি সহ বাকি ৪৫ জন এমডিএ-০২ সরকারের জোট শরিক।

এদিকে ১২ সদস্যের মেঘালয় মন্ত্রিসভায় আটজন এনপিপি, দুটি ইউডিপি, একটি বিজেপি এবং একটি হিল স্টেট পিপলস ডেমোক্ৰ্যাটিক পাৰ্টি (এইচএসপিডিপি)-র বিধায়ককে নেওয়া হয়েছে। ৭ মাৰ্চ এনপিপি নেতৃত্বাধীন মেঘালয় সরকারের মুখ্যমন্ত্ৰী হিসেবে কনরাড কঙ্খল সাংমা সহ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিয়েছিলেন তাঁরা আবু তাহের মণ্ডল, কিরমেন শিলা, মার্কুইস এন মারাক, রাক্কান এ সাংমা, ড. আমপারিন লিংডো, পল লিংডো (ইউডিপি), কমিংগোন ইম্বন (ইউডিপি), আলেকজান্ডার লালু হেক (বিজেপি) এবং শাকলিয়ার ওয়ারজরি (এইচএসপিডিপি)।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top