News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নাগাল্যান্ডে এনডিপিপি-বিজেপি জোট সরকারকে সমর্থন এনসিপি-র, শরদ পাওয়ারকে ঠুকেছেন আসাদউদ্দিন ওয়াইসি
Image

নাগাল্যান্ডে এনডিপিপি-বিজেপি জোট সরকারকে সমর্থন এনসিপি-র, শরদ পাওয়ারকে ঠুকেছেন আসাদউদ্দিন ওয়াইসি

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.) : নাগাল্যান্ডে এনডিপিপি-বিজেপি জোট সরকারকে সমর্থন করায় এনসিপি-র ওপর বেজায় চটেছেন অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-চিফ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি সাম্প্ৰদায়িক জোটকে সমৰ্থন করায় ন্যাশনাল কংগ্রেস পার্টির সভাপতি শারদ পাওয়ারের তুলোধোনা করেছেন।

নাগাল্যান্ডে এনডিপিপি-বিজেপি জোটকে সমর্থন করার জন্য এনসিপির নিন্দা করে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘শারদ’ যদি ‘শাদাব হে’ হতো তা-হলে তাঁকে ‘বি টিম’ বলা যেত এবং ‘ধর্মনিরপেক্ষদের’ কাছে ব্রাত্য’ থাকতেন। তিনি বলেন, ‘আমি কখনওই বিজেপি সরকারকে সমর্থন করিনি এবং করবও না। তবে এ নিয়ে দ্বিতীয়বার এনসিপি বিজেপিকে সমর্থন করেছে। এটা বেশি দিন না-ও টিঁকতে পারে।’

উত্তর-পূর্বাঞ্চলে এনসিপি-র ইনচার্জ নরেন্দ্র ভার্মা সম্প্রতি বলেছিলেন, মুখ্যমন্ত্রী নেইফিউ রিও নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করা হয়েছে ‘নাগাল্যান্ড রাজ্যের বৃহত্তর স্বার্থে।’ নাগাল্যান্ড এনসিপি-ইনচার্জ নরেন্দ্র ভার্মা আরও বলেছেন, মুখ্যমন্ত্রী নেইফিউ রিওকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সমর্থন করার বিষয়কে অনুমোদন জানিয়েছেন দলের সুপ্রিমো শারদ পাওয়ার। ভাৰ্মার ওই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এভাবেই এনসিপি-প্রধান শারদ পাওয়ারের নিন্দা করেছেন আসাদউদ্দিন ওয়াইসি।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৭ মার্চ নাগাল্যান্ডে পঞ্চম মেয়াদে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নেইফিউ রিও। জোট সরকারে সাতজন এনডিপিপি এবং বিজেপির পাঁচ বিধায়ক মন্ত্রী পদে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী রিও ছাড়া ওইদিন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে ইয়ানথুনগো প্যাটন (বিজেপি) ও তাদিতুই রাংকাউ জেলিয়াং (এনডিপিপি), পরিষদীয় মন্ত্ৰী হিসেবে জি কাইতো আয়ে, জ্যাকব ঝিমোমি, কেজি কেনে, পি পাইওয়াং কন্যাক, মেতসুবো জামির, তেমজেন ইমনা আলং, সিএল জন, সালহাউতুওনুও ক্রুস (প্ৰথম মহিলা বিধায়ক) এবং পি বাশাংমোংবা পদ ও গোপনীয়তার শপথ নিয়েছিলেন।

সদ্যসমাপ্ত ৬০ আসনের বিধানসভা নির্বাচনে ৩৭টি আসনে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করেছে বিজেপি-এনডিপিপি জোট। ফলে কোনও দলের সমর্থন ছাড়াই এনডিপিপি-বিজেপি জোট একাই সরকার গঠনে সমৰ্থ ছিল।

নাগাল্যান্ডে ৪০ আসনে এনডিপিপি এবং ২০ আসনে বিজেপি প্ৰতিদ্বন্দ্বিতা করেছিল। ৬০ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো নাগাল্যান্ডের দুই মহিলা প্রার্থী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁরা দুজনেই মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি-র সালহাউতুওনুও ক্রুস এবং হেকানি জাখালু।

এবারের নির্বাচনে নাগাল্যান্ড বিধানসভায় ক্ষমতাসীন জোটশরিকের প্রধান এনডিপিপি-র ২৫, বিজেপি ১২, ন্যাশনালিস্ট কংগ্ৰেস পাৰ্টি (এনসিপি) ৬, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ৫, নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) ২, নিৰ্দলীয় ৪, জনতা দল (ইউনাইটেড) ১, লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ২, এবং রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে) ২-টি আসনে বিজয়ী হয়েছে।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top