News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রামনগরে ওপেন জিমের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন পুর নিগমের মেয়র
Image

রামনগরে ওপেন জিমের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন পুর নিগমের মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ রাজধানীর রামনগর এক নং রোডের মাঠ সংলগ্ণ স্থানে ওপেন জিম বসানোর কাজ চলছে৷ এইদিন নির্মীয়মাণ কাজ সরজমিনে পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷  নির্মীয়মাণ কাজ সরজমিনে পরিদর্শনের পর নিগমের মেয়র দিপক মজুমদার জানান এলাকাবাসিদের দাবি মেনে ওপেন জিম বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ যথারীতি কাজ শুরু করা হয়েছে৷ আগামি ১ মাসের মধ্যে এই ওপেন জিম বসানোর কাজ শেষ হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷ এই ওপেন জিম রক্ষনা বেক্ষনের জন্য এলাকার জনগণ ও ক্লাব গুলিকে দায়িত্ব দেওয়া হবে৷ পাশাপাশি আগামিদিনে জিম সংলগ্ণ মাঠটি সংস্কার করে খেলার উপযোগী করে তোলা হবে বলেও জানান তিনি৷ মেয়র এদিন আরো জানান পুরো নিগম এলাকার প্রতিটি ওয়ার্ডেই এধরনের জিম স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ যুবক যুবতীর সহ সকল অংশের মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন৷ শুধু আগরতলা তেই নয় রাজ্যের সর্বত্রই এ ধরনের জিম স্থাপনের পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে বলে অধীনে জানিয়েছেন৷ বিগত সরকারের এই সিদ্ধান্ত নতুন সরকার কার্যকর করার জন্য শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন৷ উল্লেখ্য এইসব জিমে বিনে পয়সায় যুবক-যুবতিসহ সকল অংশের জনগণ জিম করার সুযোগ পাবেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top