News Flash

  • Home
  • প্রধান খবর
  • আজ ইডি দফতরে হাজিরা দেবেন না কেসিআর কন্যা কে কবিতা
Image

আজ ইডি দফতরে হাজিরা দেবেন না কেসিআর কন্যা কে কবিতা

হায়দরাবাদ, ৯ মার্চ (হি.স.): দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাকে আজ বৃহস্পতিবার হাজিরা দিতে নারাজ ভারত রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা । বুধবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় দক্ষিণ ভারতের যোগসূত্র খুঁজতেই কেসিআর কন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। আজ, বৃহস্পতিবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু ভারত রাষ্ট্র সমিতির নেত্রী লিখিত বিবৃতি পেশ করে জানিয়ে দেন, তিনি আজ হাজিরা দিতে পারবেন না। তাঁর হাজিরার দিন যেন পিছিয়ে দেওয়া হয়। এর বদলে তিনি আগামী ১১ মার্চ হাজিরা দেবেন। তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।

লিখিত বিবৃতিতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা জানিয়েছেন, এই দিনে তাঁর আগে থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় তিনি আজ ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না। তাই তাঁর হাজিরার দিন যেন পিছিয়ে দেওয়া হয়, এই অনুরোধ করেন তিনি। জানা গিয়েছে, আজ দিল্লির যন্তর মন্তরে তিনি মহিলাদের সংরক্ষণ বিল নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

কে কবিতা বলেন, “আমি একজন দায়িত্ববান ভারতীয় নাগরিক। এবং দেশের একজন মহিলা হিসাবে আমি আইনের অধীনে নিজের অধিকার ব্য়বহার করতে চাই। তাছাড়া আমি বুঝতে পারছি না এত কম সময়ে কেন আমায় তলব করা হচ্ছে। মনে হচ্ছে, কোনও রাজনৈতির স্বার্থকেই পূরণ করা হচ্ছে তদন্তের নামে।”

দিল্লির আবগারি নীতি দুর্নীতি সংক্রান্ত তদন্তে তাঁর কোনও কিছু বলা বা করার নেই বলেই জানান কেসিআর কন্যা। রাজনৈতিক স্বার্থসিদ্ধির অভিযোগ করলেও, তিনি ইডির সমন মেনে ৯ তারিখের বদলে আগামী ১১ তারিখ নয়া দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেবেন বলেই জানান কে কবিতা।

উল্লেখ্য, দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলাতেই সম্প্রতি গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া। ওই দুর্নীতির জাল শুধুমাত্র দিল্লিতেই নয়, দক্ষিণ ভারত অবধি বিস্তৃত হয়েছে বলে অভিযোগ ইডি ও সিবিআই-র। এবং এই দুর্নীতিতে জড়িত রয়েছেন কেসিআর কন্যা কে কবিতা। এর আগে গত ১২ ডিসেম্বর হায়দরাবাদে সিবিআই দীর্ঘ ৭ ঘণ্টা ধরে কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করেন।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top