News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বদলীয়দের আক্রমণে গুরুতর আহত বিজেপি কর্মী
Image

স্বদলীয়দের আক্রমণে গুরুতর আহত বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ ফলাফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে হিংসার ঘটনা অব্যাহত রয়েছে৷ ধারাবাহিক ভাবে এই হিংসার ঘটনায় আহত হচ্ছেন অনেকেই৷ ক্ষতিগ্রস্থ হচ্ছে সম্পত্তি৷ বিনষ্ট হচ্ছে স্বাভাবিক জীবন যাপন৷ ক্রমান্বয়ে বাড়ছে আক্রমণ পাল্টা আক্রমণের পবনতা৷ এই ক্ষেত্রে শাসক বিরোধী উভয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে৷ এই ক্ষেত্রে নতুন করে সংযোজিত হয়েছে তিপ্রা মথার নাম৷ এবার স্ব দলীয় অত্যুৎসাহী কর্মীদের আক্রমণের শিকার হলেন এক বিজেপি কর্মী৷ তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর চালানো হয় বলে অভিযোগ৷ ঘটনা বুধবার রাতে বামুটিয়া বিধানসভার অন্তর্গত নড়সিংগড় এলাকার দক্ষিন বগাদি এলাকায়৷ বাড়ির মালিক সুকুমার বিশ্বাস জানান  বুধবার প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অংশ নিতে আগরতলায় আসেন৷ দেরী হয়ে যাওয়ায় আর বাড়ি ফেরেননি৷ পরিবারের সদস্যদের নিয়ে আগরতলা শ্বশুড়বারিতে চলে যান৷ এরই মাঝে রাতে এই কান্ড ঘটনায় স্ব দলীয় অত্যুৎসাহী কর্মী৷ এই ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি৷ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ছুটে যান বাড়ির মালিক৷ এই দৃশ্য দেখতে পান৷ বিষয়টি প্রাক্তন বিধায়ক, মণ্ডল সভাপতি ও জেলা নেতৃত্বকে অবগত করা হয়েছে৷ বর্তমানে আতঙ্কের মধ্যে পরিবারটি৷

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top