News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলা হামলায় ইউক্রেইনে অন্তত ৯ জন নিহত
Image

রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলা হামলায় ইউক্রেইনে অন্তত ৯ জন নিহত

কিয়েভ, ৯ মার্চ (হি.স.) : সেনা পাঠানোর বর্ষপূর্তির দুই সপ্তাহ পর ইউক্রেইনজুড়ে রাশিয়ার হামলা অব্যহত । বৃহস্পতিবার ভোরের দিকে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষ। এ হামলা দেশটির অনেক এলাকাকে বিদ্যুৎবিচ্ছিন্ন করেছে, গ্রিড থেকে বিচ্ছিন্ন করেছে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকেও।

মধ্য ফেব্রুয়ারির পর রাশিয়া এই প্রথম ইউক্রেইনের বিভিন্ন অঞ্চলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ল। এতে ১০টি অঞ্চলের স্থাপনা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, “দখলদাররা কেবল বেসামরিকদের সন্ত্রস্ত করতে পারে। এটাই পারে তারা। কিন্তু এগুলো কাজে আসবে না। যা যা করছে, তার দায় এড়াতে পারবে না তারা,” ।

ইউক্রেইনের জরুরি বিভাগের ভাষ্যমতে, ক্ষেপণাস্ত্রে পশ্চিমাঞ্চলীয় লিভভ অঞ্চলের একটি গ্রামের বাড়ি ধসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। ওই এলাকা থেকে পাওয়া ড্রোন ফুটেজে মাটির সঙ্গে মিশে যাওয়া একটি ঘরের আশপাশে ব্যাপক ক্ষতিগ্রস্ত কিছু ভবন দেখা গেছে। ক্ষেপণাস্ত্রে মধ্যাঞ্চলীয় দিনিপ্রো অঞ্চলে একজন এবং খেরসনে গোলার আঘাতে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।-

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top