নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে অধ্যাপক ডক্টর মানিক সাহা লক্ষ্মীনারায়ন বাড়ি মন্দিরে পুজো দিয়ে রাজ্য ও রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করেন৷ মন্দিরে পুজো দিয়েই তিনি চলে যান শপথ গ্রহণ মঞ্চে৷ এদিন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে বুধবার শপথ নিলেন ডাক্তার মানিক সাহা৷ শপথ নিতে যাওয়ার আগে তিনি লক্ষী নারায়ণ মন্দিরে যান৷ লক্ষী নারায়ণ মন্দিরে গিয়ে শিবের পূজা দিয়ে রাজ্যবাসী মঙ্গল কামনা করেন৷ বুধবার সকালবেলা স্বামী বিবেকানন্দ ময়দানে শপথ নিতে যাওয়ার আগে তিনি লক্ষী নারায়ণ মন্দিরে যান৷ লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে শিবের পূজা দিয়ে রাজ্যবাসী মঙ্গল কামনা করেন৷ তারপর তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন৷ প্রসঙ্গত, ২০২২ -এর মে মাসে বিপ্লব দেবের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ২৪ ঘণ্টার মধ্যে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যসভার সাংসদ মানিক সাহার নাম ঘোষণা করেছিলেন দিল্লির হাই কমান্ড৷ মুখ্যমন্ত্রীর কুর্সীতে বসানো হলেও কঠিন লড়াই করে পরে উপনির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মানিক সাহা৷ তিনি প্রদেশ বিজেপির সভাপতিও ছিলেন৷ একইভাবে বিপ্লব কুমার দেব সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর ২০২০ সালে মানিক সাহা সভাপতি দায়িত্ব সামলে ছিলেন৷ পরবর্তী সময় সভাপতি পদ থেকেও সরে দাড়াতে হয়েছে মানিক সাহাকে৷ তবে এবারও তিনি হাড্ডাহাড্ডি লড়াই করে ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন৷ বুধবার তিনি দ্বিতীয়বারের জন্য শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হলেন৷

শপথ গ্রহণের পূর্বে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পূজো দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
Releated Posts
গ্রামাঞ্চলে বর্জ্য সংগ্রহে বৈদ্যুতিক যান, পরিবেশবান্ধব উদ্যোগে কল্যাণপুর
আগরতলা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কল্যাণপুর ব্লকে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী ও পরিবেশবান্ধব করতে এক গুরুত্বপূর্ণ…
খোয়াইয়ে এনডিপিএস মামলায় অভিযুক্তকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা
আগরতলা, ৬ জুন : এনডিপিএস আইনের একটি মামলায় খোয়াই জেলার বিশেষ আদালত এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড…
লোকভবনে বৃক্ষরোপণ করলেন রাজ্যপাল
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: নবীন প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু।…
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য ত্যাগ
আগরতলা, ৫ জুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিনের রাজ্য সফর শেষে আজ বিকেলে আগরতলা ত্যাগ করেন। আগরতলার এম.বি.বি. বিমানবন্দরে…


















