News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় বিজেপি জোট সরকারের মন্ত্রিসভার সদস্য বাছাই, এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও দলের সর্বভারতীয় সভাপতি
Image

ত্রিপুরায় বিজেপি জোট সরকারের মন্ত্রিসভার সদস্য বাছাই, এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও দলের সর্বভারতীয় সভাপতি

আগরতলা, ৭ মার্চ  : ত্রিপুরায় বিজেপি জোট সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য বাছাইয়ে চূড়ান্ত রূপ দিতে আজ বিকেলেই এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁরা আগরতলায় এসেই সোজা রাজ্য অতিথিশালায় চলে যান এবং সেখানে বৈঠকে বসেছেন। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, আগামীকাল বিজেপি জোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি এসেছেন। আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও থাকবেন। এদিন বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপি প্রভারী ড. মহেশ শর্মা, নির্বাচন প্রভারী মহেন্দ্র সিং, উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সম্বিত পাত্র সহ অন্যান্যরা। 

প্রসঙ্গত, গতকাল বিজেপি পরিষদীয় দলের বৈঠকে ডা: মানিক সাহা নেতা নির্বাচিত হয়েছেন। ওইদিন বৈঠকে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী তথা নবনির্বাচিত বিধায়িকা প্রতিমা ভৌমিক পরিষদীয় নেতা হিসেবে ডা: মানিক সাহার নাম প্রস্তাব করেন। তারপর বিধায়ক রামপদ জমাতিয়া এবং রতন লাল নাথ তাঁর নাম প্রস্তাব করেন। সর্বসম্মতিক্রমেই ডা: মানিক বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। বৈঠকে শেষে বিজেপি রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য-র কাছে সরকার গঠনের দাবি পেশ করেছে। 

আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের বাছাই করা হবে। তাতে, কিছু নতুন মুখ আসবে বলে গুঞ্জন শুরু হয়েছে। তবে, অর্থমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জট দেখা দিয়েছে। 2018 সালে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী এবং জিষ্ণু দেববর্মা উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার ডা: মানিক সাহা পুণরায় মুখ্যমন্ত্রী হচ্ছেন। কিন্তু, জিষ্ণু দেববর্মা পরাজিত হওয়ায় উপমুখ্যমন্ত্রীর পদ বন্টন নিয়ে জোট দেখা দিয়েছে। পাশাপাশি তিনি অর্থ দফতরের দায়িত্বেও ছিলেন। তাই, অর্থমন্ত্রী কে হবে, বিজেপি সেই চিন্তায় পড়েছে। 

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক নির্বাচনে জয়ী হয়েছেন। ফলে, তাঁকে হেভিওয়েট দফতর দেওয়া না হলে বিষয়টি কতটা শুভনীয় হবে, সেই চিন্তাও বিজেপি-কে কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি অবশ্য দলের যে কোন সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত আছেন। এক্ষেত্রে দলের দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। সূত্রের দাবি, যাবতীয় জট কাটাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি নতুন সরকারের শপথ গ্রহণের একদিন পূর্বেই ত্রিপুরায় এসেছেন। বিজেপি প্রদেশ সভাপতি জানিয়েছেন, তাঁরা ত্রিপুরায় মন্ত্রিসভার সদস্য বাছাই নিয়ে চূড়ান্ত ফয়সালা করবেন। তবে, সংবাদ লেখা পর্যন্ত বিজেপির তরফে মন্ত্রিসভায় কাঁদের ঠাই দেওয়া হচ্ছে, সেই তালিকা প্রকাশ করা হয়নি।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top