News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মশার উপদ্রব থেকে রেহাই দিতে পুর এলাকার ড্রেইনে ছাড়া হল গাববুচিয়া মাছ
Image

মশার উপদ্রব থেকে রেহাই দিতে পুর এলাকার ড্রেইনে ছাড়া হল গাববুচিয়া মাছ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ গরম পড়তেই আগরতলা শহর জুড়ে বেড়েছে মশায় উপদ্রব৷ মশার উপদ্রব থেকে পরিত্রাণ দিতে পুর নিগম ধারাবাহিক ভাবে প্রচেষ্টা জারি রেখেছে৷ এরই মধ্যে মঙ্গলবার মশার লার্ভা ভক্ষনকারী বিশেষ প্রজাতীর গাববুচিয়া মাছ আগরতলা পুর নিগমের ড্রেন গুলিতে ছাড়ার পক্রিয়া শুরু হয়েছে৷  পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ও আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগে প্রথম দফায় ৩ হাজার পোনা ছাড়া হয়৷ আগামী দিনে আগরতলা শহরের অন্যান্য ড্রেইন গুলিতে এই বিশেষ প্রজাতীর মাছের পোনা ছাড়া হবে বলে জানান মেয়র দীপক মজুমদার৷ মশার উপদ্রব থেকে নিগমবাসীকে পরিত্রাণ দিতে পুর নিগম কাজ করে চলেছে৷ স্বাস্থ্য দপ্তরের সহায়তায় এই উদ্যোগ অব্যাহত রাখা হবে৷ যাতে করে মশার বংশ বিস্তার না ঘটতে পারে৷ পুর নিগম শহরকে স্বচ্ছ রাখতে কাজ করে যাচ্ছে৷ তবে  একাংশ শহরবাসী বাড়ি ঘড়ের আবর্জনা এখনো ড্রেইনে নিক্ষেপ করছে৷ যাতে করে ড্রেইন গুলিতে জল জমে গিয়ে মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে৷ তাদের উদ্দেশ্যে মেয়র আহ্বান জানান এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য৷ এদিন কালাপানিয়া খালে এই বিশেষ প্রজাতীর মাছের পোণা ছাড়া হয়৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top