News Flash

  • Home
  • দেশ
  • দোলের দিনই দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে
Image

দোলের দিনই দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে

কলকাতা, ৬ মার্চ (হি. স.) : আটকানো গেল না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা। মঙ্গলবার হোলিতে রঙ খেলায় মাতবে সারা রাজ্য। সেদিনই বাংলা থেকে অনুব্রত মণ্ডলকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে দিল্লিতে। সোমবারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের এই দিল্লি যাত্রার।

অবশেষে তদন্তের জন্য তাঁর দিল্লি যাত্রা নিশ্চিত। সোমবার ইডি ও আসানসোল জেল সূত্রে জানা গিয়েছে, একেবারে দিনের শুরুতে অর্থাৎ সকালেই আসানসোল জেল থেকে বের করা হবে অনুব্রতকে। রাজ্য পুলিশের নিরাপত্তায় অনুব্রতকে নিয়ে কলকাতা রওনা হবে আসানসোল পুলিশ। সকাল ১১টা নাগাদ জোকা ইএসআই হাসপাতালে হবে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা। তারপর রাজ্য পুলিশের দায়িত্ব শেষ। ইডির হাতে তুলে দেওয়া হবে অনুব্রত মণ্ডলকে।

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে টানাপোড়েন কম হয়নি। হাই কোর্ট অনুব্রতকে দিল্লি যাওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও কোনও তৎপরতা নেয়নি। তবে নিরাপত্তার দায়িত্ব কে নেবে, তা নিয়ে ইডি এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়। আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী সোমবার নির্দেশ দেন, হাই কোর্টের নির্দেশই কার্যকরী হবে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে এসকর্ট দিয়ে অনুব্রতকে কলকাতায় নিয়ে যেতে হবে। সেন্ট্রাল হাসপাতালে অনুব্রতর শারীরিক পরীক্ষা হবে। ফিট সার্টিফিকেট পাওয়ার পরই কারা কর্তৃপক্ষ অনুব্রতর দায়িত্বভার ইডি’র কাছে হস্তান্তর করা যাবে। এই নির্দেশের পরই আসানসোল জেলে তৎপরতা শুরু হয়েছে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top