News Flash

  • Home
  • দিনের খবর
  • অনিয়মের অভিযোগে চ্যাংরাবান্ধায় ট্রাক টার্মিনাসের গেট আটকে বিক্ষোভে শামিল ট্রাককর্মীরা
Image

অনিয়মের অভিযোগে চ্যাংরাবান্ধায় ট্রাক টার্মিনাসের গেট আটকে বিক্ষোভে শামিল ট্রাককর্মীরা

চ্যাংরাবান্ধা, ৪ মার্চ (হি. স.) : কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে ভুয়ো সিলমোহর ব্যবহার করে দিনের ট্রাক দিনেই বাংলাদেশে প্রবেশের সুযোগ পাচ্ছে। অথচ স্থানীয় ট্রাক পণ্যবোঝাই অবস্থায় বেশ কিছুদিন আটকে থাকছে। এই অভিযোগ এনে এবার ট্রাক টার্মিনাসের গেট আটকে দিয়ে বিক্ষোভে শামিল হলেন ট্রাককর্মীরা। শনিবার ঘটনাটি ঘটেছে ।

ক্ষুব্ধ ট্রাককর্মী এবং চালকরা এদিন অভিযোগ করেন, সুবিধা পোর্টাল চালু হওয়ার পর থেকেই বাংলাদেশগামী সমস্ত পণ্য ঝাই ট্রাক চ্যাংরাবান্ধা স্থল বন্দরের ট্রাক টার্মিনাসে প্রবেশ করানো হচ্ছে। টার্মিনাসে ট্রাক প্রবেশ করানো হলেও এখান থেকে ট্রাক বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে কারচুপি করা হচ্ছে। দেখা যাচ্ছে, বাইরে থেকে পণ্য নিয়ে আসা কিছু ট্রাক যেদিন পণ্য নিয়ে এই সীমান্তে পৌঁছোচ্ছে সেইদিনই তাদের টার্মিনাস থেকে বের হবার ছাড়পত্র মিলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ওইসব ট্রাক ঘন ঘন বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা অন্য ট্রাককর্মীদের নজর এড়াতে তারা ভুয়ো সিলমোহর ব্যবহার করছেন। বিষয়টি নিয়ে তাদের বেশ কিছুদিন থেকেই সন্দেহ হচ্ছিল। এদিন তারা এইরকম কয়েকটি ছাড়পত্র উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। সেই ছাড়পত্র তাদের কাছে ভুয়ো বলেই মনে হয়েছে বলেও পুলিশকে জানান। এইরকম ছাড়পত্র দেখানো বেশ কয়েকটি ট্রাককে ঘিরেও বিক্ষোভ আন্দোলন করেছেন তাঁরা।

তাঁদের আরও অভিযোগ, এখানে একটি চক্র কাজ করছে। যারা এইসব কাজ করে চলেছেন। তবে প্রশাসনের একাংশের মদত না থাকলে এসব সম্ভব নয় বলেও তাঁরা মনে করছেন। বিষয়টি নিয়ে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ালে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও অরিজিত পাল চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্তারা। তাঁরা ক্ষুব্ধ ট্রাককর্মীদের অভিযোগ শোনার চেষ্টা করেন। তাঁদের নিয়ে একটি বৈঠকও করেন। এরপর তাদের অশ্বাসেই আন্দোলন তুলে নেন ক্ষুব্ধ ট্রাককর্মীরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে।

Releated Posts

নতুন এফআইআর না হওয়া পর্যন্ত ধর্না চলবে, রাহুলের পাশে কংগ্রেস নেতারা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত সাহিল লোচাবের হয়ে নতুন করে এফআইআর দায়েরের…

ByBySandeep Biswas Aug 21, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আদিবাসী কল্যাণ দুর্নীতি: বিধানসভা অচল করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরু, ২১ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের আদিবাসী কল্যাণ দফতরের কথিত দুর্নীতি ইস্যুতে পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী বি. নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

তামিলনাড়ু থেকে নির্মাণসামগ্রী পরিবহনে ছাড়ের আশ্বাস, স্বস্তির আশা কেরলে

তিরুবনন্তপুরম, ২১ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে কেরলে নির্মাণসামগ্রী, বিশেষ করে মেটাল ও চুনাপাথর, পরিবহনে নিষেধাজ্ঞা থেকে কেরলকে ছাড়…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top