News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাধারঘাটে সন্ত্রাস মোকাবেলায় ব্যবস্থা নিতে নবনির্বাচিত বিধায়কের কাছে আবেদন বিজিত প্রার্থীর
Image

বাধারঘাটে সন্ত্রাস মোকাবেলায় ব্যবস্থা নিতে নবনির্বাচিত বিধায়কের কাছে আবেদন বিজিত প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ রাজ্যজুড়ে রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত৷ ১৪ বাধারঘাট বিধানসভার  অন্তর্গত বিভিন্ন জায়গায়  শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এলাকার নবনির্বাচিত বিধায়িকা  যেন সঠিক পদক্ষেপ গ্রহণ  করেন তার আহ্বান জানান ১৪ বাধারঘাটের বিজিত প্রার্থী পার্থ রুঞ্জন সরকার৷  ভোটের ফলাফল গণনার পরেই রাজ্যজুড়ে রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত৷ ১৪৪ ধারা জারি থাকলেও রাজনৈতিক দুষৃকতীরা তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে৷ তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে অথবা শাসক দলের পক্ষ থেকে কোন উদ্দ্যেগ নিচ্ছেন না৷ কেন্দ্রিয় নিরাপত্তা বাহিনী ও রাজ্য পুলিশ  গিয়ে কিছুটা  অয়ত্তে আনার চেষ্টা করছে৷ ১৪ বাধারঘাট বিধানসভার  অন্তর্গত বিভিন্ন জায়গায়  দুষৃকতীরা দলের কর্মী সমর্থকদের ওপর আক্রমণ করছে বলে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ  করেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ১৪ বাধারঘাটের বিজিত প্রার্থী পার্থ রুঞ্জন সরকার৷ তিনি আহ্বান রাখেন এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এলাকার নবনির্বাচিত বিধায়িকা  যেন সঠিক পদক্ষেপ গ্রহণ  করেন৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top