News Flash

Image

গুজবে বাতাস ভারী, সতর্ক করলো প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে একদিকে যেমন রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ শুরু হয়েছে ঠিক তেমনি গুজব রটানোর কাজেও একটি গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে৷ তাতে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ কায়েম হচ্ছে৷৷ পুলিশ প্রশাসন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেও অনেক ক্ষেত্রেই সাফল্য পাচ্ছে না৷ পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে আরো কঠোর মনোভাব গ্রহণ করতে হবে৷ গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য প্রশাসনের তরফ থেকে সকল স্তরের জনগণের কাছে অনুরোধ জানানো হয়েছে৷৷ গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুশিয়ারি দিয়েছে৷ কিন্তু পরিস্থিতি মোকাবেলা করা কষ্ট কর হয়ে উঠেছে৷
কোথাও কোথাও গুজব ছড়িয়ে কতিপয় স্বার্থান্বেষীব্যক্তি কিছু কিছু এলাকায় শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে৷ পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে গুজব রটনাকারীদের চিহ্ণিত করছে৷ শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ্ রাখতে প্রশাসন সচেষ্ট৷ এধরণের অপপ্রয়াসকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না৷ জানান পশ্চিম জেলার পুলিশ আধিকারিক৷
শান্তিপূর্ণ নির্বাচন ও ভোট গণনা শেষ হওয়ার পর রাজ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা অংশ শান্তির পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে৷ কোথাও কোথাও গুজব ছড়িয়ে কতিপয় স্বার্থান্বেষীব্যক্তি কিছু কিছু এলাকায় শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে৷ পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে গুজব রটনাকারীদের চিহ্ণিত করছে৷ শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ্ রাখতে প্রশাসন সচেষ্ট৷ এধরণের অপপ্রয়াসকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না৷  কঠোরভাবে এর মোকাবিলা করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে৷ একই সঙ্গে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে কোনও ধরনের গুজবে কান না দিতে৷ জরুরী কোন প্রয়োজনে নিকটবর্তী পুলিশ স্টেশনে  যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি রাজ্য প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top