News Flash

  • Home
  • বিদেশ
  • ইন্দোনেশিয়ার জাকার্তায় তেল স্টোরেজ ডিপোতে অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন ১৭ জন
Image

ইন্দোনেশিয়ার জাকার্তায় তেল স্টোরেজ ডিপোতে অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন ১৭ জন

জাকার্তা, ৪ মার্চ (হি.স.): ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তেল স্টোরেজ ডিপোতে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কমপক্ষে ১৭ জন। আহত হয়েছেন অনেকেই। অগ্নিকাণ্ডের জেরে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। উত্তর জাকার্তায় অবস্থিত সরকারি নিয়ন্ত্রণাধীন এনার্জি কোম্পানি পার্টামিনার একটি তেলের ডিপোতে আগুন লাগে।

শুক্রবার রাতে আচমকা আগুন লেগে যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরপ্রান্তে অবস্থিত সরকারি এনার্জি কোম্পানি পার্টামিনার একটি তেলের গোডাউনে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছন দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তবে তাঁরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়, জখম হন বহু মানুষ। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে ওই তেলের গোডাউনে। আর তার জেরে আতঙ্কে এদিক-ওদিক দৌঁড়তে থাকেন প্রচুর মানুষ।

পার্শ্ববর্তী এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশের মানুষ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যেতে হয়। ইন্দোনেশিয়ার মন্ত্রী এরিক থোহির বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। দুর্ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026

ভারত-নেপাল সীমান্তে রিয়েল-টাইম ডিজিটাল লেনদেনের নতুন যুগ, চালু হল ইউপিআই-এনপিআই সংযোগ

নয়াদিল্লি, ৯ জুন: ভারত ও নেপালের মধ্যে রিয়েল-টাইম, স্বল্প খরচে এবং নিরাপদ সীমান্ত-পার অর্থ স্থানান্তরের সুবিধা চালু হল।…

ByByNews Desk Jun 9, 2026

বাংলাদেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সাংসদ রুমিন ফারহানার

ঢাকা, ৯ জুন (আইএএনএস): বাংলাদেশে ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।…

ByByNews Desk Jun 9, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের সমালোচনার জবাব ভারতের, আফগানিস্তান ও ইউএনএএমএ-র পাশে দিল্লি

রাষ্ট্রসংঘ, ৯ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান এবং রাষ্ট্রসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর বিরুদ্ধে পাকিস্তানের সমালোচনার কড়া জবাব…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top