News Flash

  • Home
  • খেলা
  • জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে আত্মপ্রকাশ উইমেন্স প্রিমিয়র লিগ
Image

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে আত্মপ্রকাশ উইমেন্স প্রিমিয়র লিগ

মুম্বই, ৪ মার্চ (হি.স.) : ভারতে মেয়েদের ক্রিকেটের এক নতুন অধ্যায় শুরু । জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে আত্মপ্রকাশ উইমেন্স প্রিমিয়র লিগ । শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়র লিগের চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতান দুই বলিউড সুন্দরী কিয়ারা আডবানি ও কৃতি শ্যানন।

দুই তারকার ডান্স পারফর্ম্যান্সের পরে মঞ্চের দখল নেন এপি ধিলন। গানের তালে ডিওয়াই পাতিলের গ্যালারিকে উদ্বেল করেন ধিলন। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টা নাদাগ। প্রায় ৪০ মিনিট চলে নাচ-গানের অনুষ্ঠান।

ঠিক তার পরেই একে একে মঞ্চে আসেন বিসিসিআই কর্তারা। উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা-সহ অন্যান্য বোর্ড কর্তারা।

একে একে মঞ্চে ডাকা হয় পাঁচ দলের ক্যাপ্টেন মেগ ল্যানিং, বেথ মুনি, হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা ও অ্যালিসা হিলিকে। পাঁচ ক্যাপ্টেন একসঙ্গে উন্মোচন করেন উইমেন্স প্রিমিয়র লিগের ঝকঝকে ট্রফি।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026

প্রত্যাশা নয়, প্রক্রিয়াতেই বিশ্বাস; মহিলা টি-২০ বিশ্বকাপের আগে বার্তা হরমনপ্রীতের

নয়াদিল্লি, ৭ জুন (আইএএনএস): আসন্ন মহিলা টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে প্রত্যাশার চাপ নয়, বরং নিজের প্রস্তুতি ও প্রক্রিয়ার…

ByByNews Desk Jun 7, 2026

টি-২০ মুম্বই লিগে শ্রেয়াসের ঝড়ো অর্ধশতরান, টানা দ্বিতীয় জয় এসওবিও মুম্বই ফ্যালকন্সের

মুম্বই, ৭ জুন (আইএএনএস): সদ্য নিযুক্ত ভারতের টি-২০ দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার-এর দুরন্ত অর্ধশতরানের সৌজন্যে টি-২০ মুম্বই লিগ…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top