News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাশকতার আগুনে পুড়ল বিজেপি পৃষ্ঠা প্রমুখের গো-শালা, জীবন্ত মৃত্যু হল তেরটি গবাদী পশুর
Image

নাশকতার আগুনে পুড়ল বিজেপি পৃষ্ঠা প্রমুখের গো-শালা, জীবন্ত মৃত্যু হল তেরটি গবাদী পশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ নাশকতার আগুনে পুড়ল বিজেপি পৃষ্ঠা প্রমুখের গো-শালা৷ দুষৃকতীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় গো শালাটি৷ ঘটনা শুক্রবার  রাতে উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন উদয়পুর পৌর পরিষদ এলাকার ভদ্রপাড়া এলাকায়৷ ভদ্রপাড়া এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকার-  বাড়িতে গৃহপালিত পশু,  গরু এবং ছাগল প্রতিপালন করে সংসার পরিচালনা করতেন৷ নিতান্তই গরিব পরিবারের একমাত্র উপার্জনের উৎসস্থল ছিল এই গৃহপালিত পশুগুলি৷ নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর শুক্রবার রাতে দুষৃকতীরা গবাদি পশুর থাকা ঘরটিতে আগুন জ্বালিয়ে দেয়৷ এতে ১১ টি ছাগল, দুটি গরু পুড়ে ছাই হয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে দীর্ঘ সময় পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়৷  যদিও ততক্ষণে ঘর সহ গবাদি পশু  গুলো আগুনে পুরে যায়৷ এদিকে শনিবার সকালে এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস, মাতাবাড়ি মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী, মাতাবাড়ি বিধানসভার বিজয়ী প্রার্থী অভিষেক দেবরায় সহ ভারতীয় জনতা পার্টির কার্যকতা৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top