News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অশ্বিনী মার্কেটে পুলিশের এলোপাতারি লাঠিচার্জের প্রতিবাদে আমতলী থানা ঘেরাও
Image

অশ্বিনী মার্কেটে পুলিশের এলোপাতারি লাঠিচার্জের প্রতিবাদে আমতলী থানা ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ পুলিশের বিরুদ্ধে বিনা কারণে মারধোরের অভিযোগ তুলে শুক্রবার রাতে আমতলি থানায় গিয়ে বিক্ষোভ দেখায় সাধারণ বাসিন্দারা৷ ঘটনা অশ্বিনী মার্কেট সংলগ্ণ বিদ্যাসাগর পল্লী এলাকায়৷  শুক্রবার রাতে বিনা কারনে অশ্বিনী মার্কেট সংলগ্ণ বিদ্যাসাগর পল্লী এলাকার বি ব্লকে বিনা কারণে আমচকা পুলিশ স্থানীয় বাসিন্দাদের উপর লাঠি চালায়৷ এরপর আটক করে নিয়ে বেশ কয়েকজনকে৷ এই ঘটনার জেরে রাতেই উত্তেজনা ছড়ায়৷ পরবর্তী সময় স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে আমতলি থানার সামনে এসে বিক্ষোভ দেখায়৷ খবর পেয়ে ছুটে আসে আমতলী থানার এস ডি পি ও৷ এই লাঠি চার্জের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়৷ তাদের নিয়ে যাওয়া হয় টি এম সি-তে৷ পুলিশের এই ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা৷ বিনা কারনে পুলিশ কেন এই ধরনের ঘটনা ঘটাল তা নিয়ে প্রতীবাদ জানায়৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top