News Flash

  • Home
  • দেশ
  • আবগারী নীতি নিয়ে কেজরিওয়ালকে কটাক্ষ করল কংগ্রেস
Image

আবগারী নীতি নিয়ে কেজরিওয়ালকে কটাক্ষ করল কংগ্রেস

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে কংগ্রেস বলেছে যে দিল্লির মানুষ যখন করোনার সঙ্গে লড়াই করছিল তখন কেজরিওয়াল আবগারী নীতি তৈরিতে মগ্ন ছিলেন। যেখানে সে সময় মানুষের প্রয়োজন ছিল হাসপাতাল, অক্সিজেন ও ওষুধ।

কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় বলেন, কংগ্রেস সর্বদা দিল্লি সরকারের মদ নীতির বিরোধিতা করেছে, কিন্তু কেজরিওয়াল শোনেননি। করোনার সময় দিল্লি যখন শ্বাসরুদ্ধকর ছিল তখন কেন আবগারী নীতি তৈরি করছিলেন কেজরিওয়াল? তাদের বলা উচিত? কেন দিল্লির মানুষের অগ্রাধিকার ছিল না? এটা আগে তাদের কাছে পরিষ্কার করা উচিত। সুপ্রিয়া বলেন, কেজরিওয়াল সরকার যখন প্রতিটি মোড়ে মদের দোকান খুলতে বদ্ধপরিকর, তখন কংগ্রেস রাজ্য সরকারের বিরুদ্ধে মোর্চা খুলে তদন্তের দাবি জানায়। এমনকি বিজেপিও তখন নীরব ছিল, যখন দিল্লিতে বিজেপির সাতজন সাংসদ ও আটজন বিধায়ক রয়েছেন।
উল্লেখ্য, কেজরিওয়াল সরকারের দুই মন্ত্রী মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন মঙ্গলবার তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে আবগারী নীতির অভিযোগ উঠেছে।

Releated Posts

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top