News Flash

  • Home
  • দিনের খবর
  • উমেশ পাল হত্যা মামলা : বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল অভিযুক্তের বাড়ি

উমেশ পাল হত্যা মামলা : বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল অভিযুক্তের বাড়ি

প্রয়াগরাজ, ১ মার্চ (হি.স.): বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল উমেশ পাল হত্যা মামলার অভিযুক্ত জাফর আহমেদের বাড়ি। জাফর আবার গ্যাংস্টার আতিক আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বুধবার বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে জাফর আহমেদের বাড়ি। বিধায়ক রাজু পাল হত্যা মামলার সাক্ষী উমেশ পাল খুনীদের মধ্যে অন্যতম আরবাজকে ইতিমধ্যেই এনকাউন্টারে খতম করেছে উত্তর প্রদেশ পুলিশ। এবার এই হত্যাকাণ্ডে জড়িতদের বাড়ি-সহ অন্যান্য স্থানে বুলডোজার চালানো হয়েছে।

এদিকে, প্রয়াগরাজের বিএসপি বিধায়ক রাজু পাল হত্যাকাণ্ডের মূল সাক্ষী উমেশ পালকে খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত সাদাকত খানের সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ছবি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। আর তা নিয়ে বুধবার বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং বলেছেন, এখন সময় এসেছে, অখিলেশ যাদবের এ বিষয়ে উত্তর দেওয়া উচিত।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top