News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় তিন বাংলাদেশি যুবক সহ গাড়ির চালক ধৃত
Image

ত্রিপুরায় তিন বাংলাদেশি যুবক সহ গাড়ির চালক ধৃত

আগরতলা, ১ মার্চ (হি.স.): ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। সাথে গাড়ি সহ চালকেও আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে তাঁদের আটক করেছে সরকারি রেল পুলিশ।

জনৈক রেল পুলিশ কর্মী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কিছু বাংলাদেশী যুবক আগরতলা রেল স্টেশন থেকে কলকাতা যাওয়ার উদ্দ্যেশে রওয়ানা দিয়েছেন। সেই মোতাবেক বুধবার সকালে রেল পুলিশ ও আরপিএফ জওয়ানরা আগরতলা রেল স্টেশন উৎ পেতে বসে থাকেন। আরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে রেল স্টেশনে যাওয়ার জন্য আসলে সন্দেহজনক ভাবে তিন বাংলাদেশী যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তাঁদের পরিচয় পত্র থেকে ষ্পষ্ট হয়ে যায় তাঁরা বাংলাদেশী। সাথে টি আর ০৩ জে ০৫৩৪ নম্বর একটি ইকো গাড়ি সহ চালককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো জানিয়েছেন, প্রাথামিক জিজ্ঞাসাবাদে তাঁরা বাংলাদেশী নাগরিক স্বীকার করেছেন। ধৃত যুবকরা হলেন বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা রাসিল মিঞা, মোহম্মদ আসিফ ও আবদুল। তাঁদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026

জাতীয় মঞ্চে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন ধর্মনগরের বর্ষা দাস, জিতলেন ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর খেতাব

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ আগস্ট: জাতীয় স্তরের সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রতিযোগিতা ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এ ত্রিপুরার একমাত্র প্রতিনিধি…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top