News Flash

  • Home
  • খেলা
  • প্রয়াত ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জা ফঁতে

প্রয়াত ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জা ফঁতে

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : রয়াত হলেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার জা ফঁতে। বুধবার তাঁর প্রাক্তন ক্লাব রেমস এ কথা ঘোষণা করেছে। ১৯৫৮ সালের ফুটবল বিশ্বকাপে ১৩টি গোল করে রেকর্ড গড়েছিলেন তিনি। মৃত্যুকালে এই কিংবদন্তী ফুটবলারের বয়স হয়েছিল ৮৯ বছর।

জা ফঁতের জন্ম মরোক্কোতে। মরক্কোতে জন্ম হলেও ফঁতে ফ্রান্সের হয়ে খেলতেন। ইউএসএম কাসাব্লাঙ্কার হয়ে মাঠে নেমে ৪৮টি ম্যাচে ৬২টি গোল করেন। নাইসের হয়ে ৬৯টি ম্যাচ খেলে ৪২টি গোল করেছিলেন জা ফঁতে। রেইমসের হয়ে ১৩১টি ম্যাচ খেলে ১২২টি গোল করেন এই কিংবদন্তী ফুটবলার। ফ্রান্সের জার্সিতে ২১টি ম্যাচে তিনি গোল করেছেন ৩০টি। ১৯৫৮ সালের ফুটবল বিশ্বকাপে ছ’টি ম্যাচ খেলে ১৩টি গোল করেছিলেন ফঁতে। ওই বছর বিশ্বকাপে ফঁতের ফ্রান্স সেমিফাইনালে হেরে গিয়েছিল ব্রাজিলের কাছে। ফঁতের প্রয়াণের সঙ্গে সঙ্গে একটি বিশ্ব ফুটবলের একটি সোনালি অধ্যায়ের অবসান ঘটল।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top