News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণনার প্রাক্কালে বিজেপির বৈঠক ঘিরে জল্পনা
Image

গণনার প্রাক্কালে বিজেপির বৈঠক ঘিরে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ আগামীকাল ভোট গণনা৷ রাজ্যের শাসক দল বিজেপি এবারের নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরে আসছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলীয় নেতৃবৃন্দ৷ বুধবার এসব বিষয় নিয়ে আলোচনা করতে আগরতলায় দলীয় নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে ভোট গণনা পর্বে দলীয় নেতাকর্মীদের ভূমিকা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে দলীয় একটি সূত্রে জানা গেছে৷ ভোট গণনার প্রাক্কালে শাসকদলের নেতাদের এ ধরনের বৈঠক ঘিরে জনগণে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷বুধবার রেডক্রস ভবনে ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি-র কার্যকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়৷ এদিনের বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, জেলা সম্পাদক নারায়ণ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব৷ বৈঠকে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন নির্বাচনের ফলাফল কি হতে চলছে তা একজিট পোলের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে৷ গতবারের চাইতে বেশী আসন নিয়ে ক্ষমতাসীন হবে বিজেপি৷ এদিকে গত উপ নির্বাচনে বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে যে ভোটের ব্যবধান ছিল তা এবার আরো বাড়বে বলে দৃঢ়ভাবে জানান তিনি৷ গণনা নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার সমস্ত প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী৷ দলীয় প্রার্থী ও নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা দেন গণনার পর রাজ্যের কোন স্থানে কোন অবস্থাতেই অশান্তির বাতাবরণ যাতে সৃষ্টি না হয়৷ দলীয় প্রার্থী ও নেতৃত্বরা সহমত পোষণ করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী৷  এদিনের বৈঠকে ৮ টাউনবড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের সভাপতি, মণ্ডল নেতৃত্ব ,সদর আরবান জেলার নেতৃত্ব এবং কর্পোরেটাররা অংশ নেন৷ তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top