News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  শান্তি পরিবেশ বজায় রাখতে পশ্চিম জেলায় ১৪৪ধারা জারি
Image

 শান্তি পরিবেশ বজায় রাখতে পশ্চিম জেলায় ১৪৪ধারা জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ বৃহস্পতিবার ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে যাতে অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য পশ্চিম জেলা শাসকের পক্ষ থেকে জারি করা হলো ১৪৪ ধারা৷ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে ৩ মার্চ সকাল ৬ টা পর্যন্ত সদর মহকুমাধীন এলাকায় বলবৎ থাকবে ১৪৪ ধারা৷১৪৪ ধারা অনুযায়ী সদর মহকুমা এলাকায় একত্রে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ একইভাবে দলগতভাবে চলাচল করা যাবে না৷ এবং কোন ধারালো অস্ত্র নিয়ে যাতায়াত করা যাবে না৷ পুলিশ প্রশাসন এবং আধা সামরিক বাহিনীর পক্ষ থেকে থাকবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা৷ পাশাপাশি লাউডস্পিকার উচ্চস্বরে বাজানো যাবে না৷ একাধিক বাইক এবং গাড়ি দলগতভাবে চলাচল করতে পারবে না৷ যদি কেউ আইন লঙ্ঘন করে তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে৷ বুধবার দুপুর থেকে দেখা যায় আগরতলা শহরে বিভিন্ন মোড়ে পশ্চিম জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে মানুষকে সতর্ক করতে৷ শান্তিপূর্ণভাবে যাতে ফলাফল ঘোষণা হতে পারে, সেজন্য পশ্চিম জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top