News Flash

Image

আট দফা দাবির ভিত্তিতে তফশিলি জাতি অধিকার মঞ্চের ধরনা করিমগঞ্জে

করিমগঞ্জ (অসম), ১ মার্চ (হি.স.) : তফশিলি জাতি অধিকার মঞ্চের ডাকে আট দফা দাবির ভিত্তিতে আজ বুধবার করিমগঞ্জের জেলাশাসকের কার্যালয়ের সামনে প্লে-কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন জেলার তফশিলি সম্প্রদায়ের শতাধিক মানুষ।

করিমগঞ্জ জেলার ফাকুয়া, শনবিল, বাজারিছড়া, কড়িখাই, সুপ্রাকান্দি, কালিগঞ্জ, বদরপুর, বসলা, মালুয়া থেকে তফশিলি সম্প্রদায়ভুক্ত বিভিন্ন পেশার মানুষ আজকের বিক্ষোভ ধরনায় যোগ দেন। তাঁদের দাবিগুলি যথাক্রমে তফশিলি জাতিদের জন্য নির্দ্দিষ্ট প্রকল্পগুলির রূপায়ণের আগে জনসাধারণের জ্ঞাতার্থে ব্লক, পঞ্চায়েতস্তরে ব্যাপকভাবে প্রচার করা, বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করা, তফশিলি কল্যাণ পর্ষদ সহ তফশিলি কল্যাণ প্রকল্পগুলিকে দুর্নীতিমুক্ত করা, কেন্দ্রীয় সরকারের তফশিলি ছাত্রবৃত্তি প্রত্যাহার না করা, দোহালিয়া পশু চিকিৎসালয়কে জবরদখলমুক্ত করা, সুপ্রাকান্দি, দোহালিয়া সহ তফশিলি জনগোষ্ঠী অধ্যুষিত গ্রামগুলোতে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা, বিল অঞ্চলের তফশিলিভুক্ত মৎস্যজীবীদের বিনামূল্যে নৌকা ও জাল সরবরাহ করা, তফশিলি জনগোষ্ঠী অধ্যুষিত গ্রামগুলির কৃষিজমিতে সেচের ব্যবস্থা করা, তফশিলি অঞ্চলের বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করা, গরিব তফশিলি জনগোষ্ঠীয় বাদ্যকরদের যন্ত্র কেনার অনুদান দেওয়া, কড়িখাইয়ে লঙ্গাই সেতু নির্মাণ করা, জাতীয় সড়ক থেকে ৪০৫ নম্বর কড়িখাই স্কুল পর্যন্ত রাস্তার সংস্কার করা ইত্যাদি।

বিক্ষোভ শেষে আট দফা দাবি সংবলিত স্মারকপত্র জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়েছে। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি সাধন দাস, সম্পাদক রামকৃষ্ণ নমঃশুদ্র, অনুকূল বর্ধন, কালিপদ রায় প্রমুখ।

Releated Posts

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

অসমে এনডিএ-র ‘ঐতিহাসিক জনাদেশ’ আসছে: বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসমে এনডিএ জোটের ফলাফলকে “ঐতিহাসিক জনাদেশ” বলে উল্লেখ করে রাজ্য বিজেপি সভাপতি ও লোকসভা…

ByByNews Desk May 4, 2026

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top