নিজস্ব প্রতিনিধি আগরতলা ১ মার্চ৷৷মশার উপদ্রবে নাকাল পুর নগরবাসি৷ এ বছর এখনো বৃষ্টিপাত না হওয়ায় রাস্তার পাশের বিভিন্ন ড্রেন, নালা, পরিত্যক্ত জলাশয়ে বংশবৃদ্ধি করে চলেছে মশা৷ পুর নিগমের পক্ষ থেকে এসবড্রেন, নালা, পরিত্যক্ত জলাশয়জলাশয় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তেমন কোন উদ্যোগ নেই৷ স্বাভাবিক কারণেই মশার উপদ্রব দিনের পর দিন বেড়েই চলেছে৷ পুর নিগমের ভূমিকা ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ধুমায়িত হচ্ছে৷ অবশেষে পুর নিগমের মেয়র এ বিষয়ে মুখ খুললেন৷ বিলম্বে হলেও তিনি জানিয়েছেন মশার উপদ্রব বন্ধ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷ মশার যন্ত্রণায় অতিষ্ঠ নিগমবাসী৷ এই যন্ত্রনা থেকে পরিত্রাণের আশার বানী শোনালেন মেয়র৷ আশপাশ ও ড্রেইনে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি৷ গরম পড়তেই শুরু হয়েছে মশার মারাত্মক উপদ্রব৷ আগরতলা পুর নিগমের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডেই এই মশার উপদ্রবে অতিষ্ঠ সাধারণ জনগণ৷ সকল কিংবা সন্ধ্যা মশার যন্ত্রণায় বাড়ি ঘরের দরজা জানালা খোলা রাখাও দায় হয়ে পড়েছে নিগমবাসীর কাছে৷ আগরতলা পুর নিগমের বাসিন্দাদের মশার উপদ্রব থেকে মুক্তি দিতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে জানান মেয়র দীপক মজুমদার৷ মেয়র জানান এই সময়ে মশার উপদ্রব কিছুটা বৃদ্ধি পায়৷ বৃষ্টি হলে আবার তা হ্রাস পাবে৷ এক্ষেত্রে আগরতলা পুর নিগমের উদ্যোগে টানা ব্যবস্থাপনা রয়েছে৷ প্রতিটি ওয়ার্ড ও জোনালে মাধ্যমে মশার উপদ্রব থেকে নিস্তার দেওয়ার জন্য ফগিং করতে দুজন অতিরিক্ত কর্মী রয়েছে৷ যারা এই কাজ করছে৷ শহরের ড্রেনের সংখ্যা বেশি হওয়ায় আগামী দিনে আরো বেশ কিছু ফগিং মেশিন আনার পরিকল্পনা নিয়েছে পুর নিগম৷ নির্বাচন চলায় ড্রেইন গুলি নিয়মিত সাফাই করতে কিছুটা সমস্যা হয়৷ এখন পুরোদমে সেই কাজ শুরু হয়েছে৷ আগামী কয়েকদিনের মধ্যেই মশার যন্ত্রণা থেকে নিগমবাসীকে পরিত্রান দিতে অভিযান চালাবে পুর নিগম৷ তবে নিজ বাড়ির আশপাশ ও ড্রেন আবর্জনা মুক্ত রাখতে আহ্বান জানান মেয়র৷

মশার উপদ্রবে নাকাল পুরবাসী
Tags:
Releated Posts
ত্রিপুরা পুলিশের রদবদল শুরু, বদলি ৯ পুলিশ আধিকারিক
আগরতলা, ৯ জুন : ত্রিপুরা পুলিশে বড়সড় রদবদলের প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই ওসি (অফিসার-ইন-চার্জ) এবং এসডিপিও স্তরে…
ধর্মনগরে পরিত্যক্ত স্করপিও থেকে ব্রাউন সুগার উদ্ধার, তদন্তে নেমে রহস্যের জাল উন্মোচনের চেষ্টা পুলিশের
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুন: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক…
শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণের দাবিতে টিএনজিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার দ্রুত সমাধানের দাবিতে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি…
দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে নাজেহাল নারকেলকুঞ্জ, বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন, নতুন ট্রান্সফরমার বসানোর আশ্বাস
নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৮ জুন: দীর্ঘদিন ধরে বিদ্যুতের ঘাটতি, লো-ভোল্টেজ এবং অনিয়মিত পরিষেবার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নারকেলকুঞ্জ…


















