News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাড়ে তিন কোটি কোটি টাকা মূল্যের বেশি গাঁজা উদ্ধার করলো পুলিশ, গ্রেফতার চার 
Image

সাড়ে তিন কোটি কোটি টাকা মূল্যের বেশি গাঁজা উদ্ধার করলো পুলিশ, গ্রেফতার চার 

আমবাসা(ত্রিপুরা ), ১ মার্চ(হি. স.) : সাধারণ পরিস্থিতেই শুধু নয় নির্বাচনের সময়েও নেশা কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে ধলাই জেলা পুলিশ। তারই অঙ্গ হিসাবে বুধবার ধলাই জেলায় গঙ্গানগর থানার পুলিশ সাড়ে তিন কোটি টাকা মূল্যের গাঁজা উদ্ধার করেছে। গ্রেফতার হয়েছে চার জন। 

গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ আধিকারিক সূর্য্য কান্ত জমাতিয়া পুলিশ বাহিনী নিয়ে নাকা চেকিংয়ের সময় ডিএল ১জিসি৪৮০৮ নম্বরের ট্রাক এবং টিআর০১ বিকে ০৭২৩ নম্বরের হোন্ডা সিটি গাড়ি আটক করে তল্লাশি চালান। ট্রাক থেকে ১০৯৭ কেজি এবং গাড়ি থেকে ১০৫ কেজি শুকনা গাঁজা হয়েছে।  উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা বলে পুলিশ দাবি করেছে। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, বিক্রম দেববর্মা(২৫), সুপ্রবিজয় দেববর্মা(২৩), ধ্বনিস্বর জমাতিয়া(৪০) এবং সেন্দ্রি জমাতিয়া(২৮)-কে গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে। এধরণের অভিযান আগামীদিনেও চলবে বলে পুলিশ দৃঢ়তার সাথে জানিয়েছে।

Releated Posts

ত্রিপুরা পুলিশের রদবদল শুরু, বদলি ৯ পুলিশ আধিকারিক

আগরতলা, ৯ জুন : ত্রিপুরা পুলিশে বড়সড় রদবদলের প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই ওসি (অফিসার-ইন-চার্জ) এবং এসডিপিও স্তরে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

ধর্মনগরে পরিত্যক্ত স্করপিও থেকে ব্রাউন সুগার উদ্ধার, তদন্তে নেমে রহস্যের জাল উন্মোচনের চেষ্টা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুন: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক…

ByByReshmi Debnath Jun 8, 2026

শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণের দাবিতে টিএনজিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার দ্রুত সমাধানের দাবিতে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি…

ByByReshmi Debnath Jun 8, 2026

দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে নাজেহাল নারকেলকুঞ্জ, বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন, নতুন ট্রান্সফরমার বসানোর আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৮ জুন: দীর্ঘদিন ধরে বিদ্যুতের ঘাটতি, লো-ভোল্টেজ এবং অনিয়মিত পরিষেবার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নারকেলকুঞ্জ…

ByByReshmi Debnath Jun 8, 2026
Scroll to Top