News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংস্কার করা হচ্ছে না পুলিশের গাড়িগুলি, দুর্ভোচ চরমে
Image

সংস্কার করা হচ্ছে না পুলিশের গাড়িগুলি, দুর্ভোচ চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ রাজ্যের বিভিন্ন থানায় এবং মহকুমা পুলিশ আধিকারিক এর অফিসগুলিতে যেসব গাড়ি রয়েছে সেগুলির মধ্যে অধিকাংশই প্রয়োজনীয় মেরামতের অভাবে অচল হয়ে পড়তে শুরু করেছে৷ বিভিন্ন জায়গায় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ঐসব যানবাহন নিয়ে অভিযান চালাতে বা তদন্ত কার্য চালাতে গিয়ে জটিল সমস্যার সম্মুখীন হতে বাধ্য হচ্ছে৷ কেননা মাঝপথে ওইসব যানবাহন আটকে পড়ছে কিংবা থানা থেকেই গাড়ি স্টার্ট করে নিয়ে যাওয়া যাচ্ছে না৷ এটি নিত্যদিনের সমস্যা হলেও ঊর্ধতন কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে৷ রাজ্য আরক্ষা প্রশাসনের মত গুরুত্বপূর্ণ দপ্তরে এ ধরনের খামখেয়ালিপনা যেকোনো সময় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলেও অনেকে মনে করেন৷ বুধবার সিপাহীজলা পুলিশ সুপার অফিসের পুলিশের গাড়িটি ডিউটিতে যাবার সময় বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে সড়কের মধ্যে  হঠাৎ করে থমকে যায়৷ কোন ক্রমেই চালু করা যাচ্ছিল না গাড়িটি৷ অবশেষে জনসাধারনের সাহায্য নিয়ে স্টার্ট করা হয় গোলযোগ পূর্ন গাড়িটি৷গাড়িটির মধ্যে থাকা পুলিশ এবং এসপি অফিসের এস পি ও জোয়ান এবং মোটরস্ট্যান্ড এলাকার কিছু  ব্যক্তি গাড়িটিকে ঠেলে  স্টার্ট করে৷ রাজ্য পুলিশের প্রত্যেকটি থানায় এবং এসপি অফিসের বেশিরভাগ গাড়িগুলো দীর্ঘদিনের পুরানো৷ যার ফলে পুলিশ সঠিক সময়ে নাগরিকদের জীবন এবং সম্পত্তির রক্ষার জন্য  পৌঁছতে পারেনা৷ যার দৃষ্টান্ত  বুধবার  দুপুরবেলা সিপাহী জলা পুলিশ সুপার অফিসের বিকল গাড়িটি৷ বহু কষ্ট করে এস পি ও জোয়ান এবং পুলিশ মিলে ঠেলে গাড়িটিকে সচল করে৷ এই যদি হয় পুলিশের গাড়ির অবস্থা,  তাহলে ২ মার্চ ফল গণনার পর যদি কোথাও হিংসাত্মক ঘটনা ঘটে তাহলে সময় মতো যে রাজ্য পুলিশ সেখানে পৌঁছতে পারবে না সেটা বুধবার পুলিশের গাড়ি ঠেলে স্টার্ট করা দেখে এলাকাবাসী বুঝে গিয়েছে৷

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top