News Flash

Image

এমবিবি স্টেডিয়ামে বসছে নৈশ আলোক বাতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের আদলে আগরতলা এমবিবি মাঠে বসানো হচ্ছে নৈশ আলোক বাতি৷ মাঠে চারটি আলোর বাতি বসানোর কাজ শুরু হয়েছে৷ এই কাজ শেষ করার সময় ধার্য হয়েছে ৬০ দিন৷ বুধবার এম বি বি স্টেডিয়ামে গিয়ে নৈশ আলোক বাতি বসানোর কাজ পরিলক্ষিত হয়৷ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশণের উদ্যোগে এই ফ্লাড লাইট বসানো হচ্ছে৷ এতে ব্যয় হবে প্রায় ১৬ কোটি টাকা৷ সমস্ত দিক বিবেচনা করেই এম বি বি স্টেডিয়ামে ফ্লাড লাইট বসানোর সিদ্ধান্ত নেয় টি সি এ৷ এবার তার বাস্তবায়ন শুরু হয়েছে৷ মূলত দেশের অন্যান্য বড় মাঠ গুলির ন্যায় এম বি বি স্টেডিয়ামের বসানো হবে এল ই ডি-র লাইটের আলোক বাতি৷ এতে বিদ্যুৎ সাশ্রয় হবে৷ খরচ কম হবে বলে জানান টি সি এ-র সহ সভাপতি তিমির চন্দ৷ এই ধরনের ফ্লাড লাইট ইডেন গার্ডেন এবং ওয়াংখেরের মত স্টেডিয়ামে রয়েছে৷ মে মাসের শেষ দিকে এই কাজ সম্পন্ন হওয়ার সম্ভবনা রয়েছে৷ এই ফ্লাড লাইট বসানোর ফলে আগামী দিনে নৈশ কালীন বেশ কিছু ম্যাচ করানো যাবে এম বি বি স্টেডিয়ামে৷ একই সঙ্গে খেলোয়াড়েরা নৈশ কালীণ অনুশিলন করতে পারবে৷ এছাড়া বি সি সি আই-র বিজয়হাজারে, মুস্তাক আলী নক আউট টুর্নামেন্টের ম্যাচগুলি করা সম্ভব হবে বলে জানান টি সি এ-র সহ সভাপতি তিমির চন্দ৷

Releated Posts

যাত্রাপুর থানা এলাকায় একদিনে দুই অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

কাঠালিয়া, ৬ জুন: যাত্রাপুর থানা এলাকায় পৃথক দুটি স্থানে একদিনে দুই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

বৃদ্ধের বাড়িতে দুঃসাহসিক চুরি, লুট নগদ ৪.৬০ লক্ষ টাকা

আগরতলা, ৬ জুন: কমলপুর শহর সংলগ্ন ফুলছড়ি এলাকার রামঠাকুর আশ্রমের নিকটে এক বৃদ্ধের ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বিধায়িলকার আকস্মিক হানা, প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে স্বাস্থ্য আধিকারিক

তেলিয়ামুড়া, ৬ জুন: দীর্ঘদিন ধরে নানা অভিযোগে বিতর্কের কেন্দ্রে থাকা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে শনিবার আকস্মিক পরিদর্শনে যান তেলিয়ামুড়ার…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেল ত্রিপুরার পঞ্চায়েতগুলি : মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ৬ জুন: গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে জাতীয় স্তরে ত্রিপুরার একাধিক…

ByByTaniya Chakraborty Jun 6, 2026
Scroll to Top