News Flash

  • Home
  • দেশ
  • নাগেরবাজারের ডায়মন্ড সিটিতে ভয়াবহ অগ্নিকান্ড
Image

নাগেরবাজারের ডায়মন্ড সিটিতে ভয়াবহ অগ্নিকান্ড

কলকাতা, ১ মার্চ (হি.স.) : দমদমের কাছে নাগের বাজারে অভিজাত আবাসনে ভয়াবহ আগুন। ঘটনা ঘটল বুধবরা দুপুরে। বহুতল ওই অ্যাপার্টমেন্টের ১৬ তলায় আগুন লাগে বলে খবর। কালো ধোঁয়ায় ঢেকেছে ডায়মন্ড সিটি নর্থ নামে ওই অ্যাপার্টমেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনও পর্যন্ত দমকলের মোট ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি ১৬ তলায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন।

বহুতলের বাসিন্দারা খবর দিলে প্রথমে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আগুন বাড়তে থাকলে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। ১৬ তলায় অর্থাৎ যেখানে আগুনের সূত্রপাত, সেখানে ২ জন মহিলা আটকে ছিলেন বলে জানা গিয়েছে। দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে তাঁদের উদ্ধার করে নামিয়ে আনেন। তবে একটি ফ্ল্যাট থেকে আর একটি ফ্ল্যাটে ছড়িয়ে পড়েছে আগুন। বেশ কয়েকজনকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।

অভিজাত আবাসনের চারপাশে অনেক বাড়ি রয়েছে। ফলে, আগুন ছড়িয়ে পড়লে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে দমকলের। আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। আবাসন দ্রুত খালি করার চেষ্টা চলছে। সব বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিকভাবে কালো ধোঁয়ার কারণে বাধা পাচ্ছিলেন পরে আগুনের উৎসস্থলের দিকে পৌছতে সক্ষম হয়েছেন তাঁরা। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান সিলিন্ডার ফেটে আগুন লেগেছে।

Releated Posts

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

প্রবল বৃষ্টিতে পাওয়াগড় পাহাড়ে ধস, পাথর চাপা পড়ে দুই তীর্থযাত্রীর মৃত্যু, আহত ৮

পঞ্চমহল, ১৯ জুন (আইএএনএস): গুজরাটের পঞ্চমহল জেলার বিখ্যাত পাওয়াগড় তীর্থস্থানে প্রবল বৃষ্টির মধ্যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের তিন দিনের উদ্‌যাপনের সূচনা, ম্যারাথন ও যোগাভ্যাসে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৯ জুন (আইএএনএস): আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনের উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা…

ByByNews Desk Jun 19, 2026
Scroll to Top