News Flash

  • Home
  • বাণিজ্য
  • ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, ৫০ টাকা বৃদ্ধি পেয়ে কলকাতায় নতুন মূল্য ১১২৯ টাকা
Image

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, ৫০ টাকা বৃদ্ধি পেয়ে কলকাতায় নতুন মূল্য ১১২৯ টাকা

কলকাতা, ১ মার্চ (হি.স.): মধ্যবিত্তের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠল, মঙ্গলবার মধ্যরাতে গৃহস্থের হেঁশেলের রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বাড়ল আরও ৫০ টাকা। ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন থেকে খরচ হবে ১১২৯ টাকা। এর আগে শেষ বার তার দাম বেড়েছিল গত বছরের ৬ জুলাই। দিল্লিতে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১১০৩ টাকা।

হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দামও বেড়েছে অনেকটাই। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা হয়েছে। দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২১১৯.৫০ টাকা। ১ মার্চ, বুধবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top