News Flash

  • Home
  • দেশ
  • বিজেপিতে যোগ দিলেন ভাস্কর রাও, বললেন প্রধানমন্ত্রীর কাজ দেখেই সামিল হওয়ার সিদ্ধান্ত
Image

বিজেপিতে যোগ দিলেন ভাস্কর রাও, বললেন প্রধানমন্ত্রীর কাজ দেখেই সামিল হওয়ার সিদ্ধান্ত

বেঙ্গালুরু, ১ মার্চ (হি.স.): আম আদমি পার্টি (আপ)-কর বড়সড় ধাক্কা দিলেন বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও। অরবিন্দ কেজরিওয়ালের দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন ভাস্কর রাও। এদিন সকালে বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন ভাস্কর রাও।

বিজেপিতে যোগ দেওয়ার পর ভাস্কর রাও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ দেখে সন্তুষ্ট হয়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। আম আদমি পার্টিতে স্বচ্ছতার অভাব রয়েছে। একটি বহুজাতিক সংস্থার মতো পরিচালিত হয় আপ। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নামে অনুদান সংগ্রহ করা হয়।
বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও আরও বলেছেন, “আমি মনে করি বিজেপিতে আরও অবদান রাখতে পারব। প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি আমাকে বিজেপিতে যোগ দিতে অনুপ্রাণিত করেছে। আপ বড় হওয়া তো দূরের কথা, তাঁরা একটি গোষ্ঠীর হাতে, এটা লজ্জাজনক যে তাঁদের দলের মন্ত্রী জেলে। দলে কোনও স্বচ্ছতা নেই।

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top