News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোটের মুখে কর্নাটকে ১৭ শতাংশ বেতন বৃদ্ধি, রাজ্য কর্মীদের আন্দোলনে পিছু হটল বিজেপি সরকার
Image

ভোটের মুখে কর্নাটকে ১৭ শতাংশ বেতন বৃদ্ধি, রাজ্য কর্মীদের আন্দোলনে পিছু হটল বিজেপি সরকার

বেঙ্গালুরু, ১ মার্চ (হি.স.) : শিয়রে বিধানসভা ভোট। তাই রাজ্য সরকারি কর্মচারীদের অনির্দিষ্টকাল ধর্মঘট শুরুর প্রথম দিন কয়েক ঘণ্টার মধ্যেই আন্দোলনের চাপে নতিস্বীকার করল কর্নাটকের বিজেপি সরকার। রাজ্য কর্মীদের বেসিক পে একলাফে ১৭ শতাংশ বাড়িয়ে দিতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তাও এই বৃদ্ধি অন্তর্বর্তী বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। আগামী মে মাসের মধ্যে নতুন সরকার গঠন হবে কর্নাটকে। তার আগে কর্মচারীদের দাবিমতো রাজ্য পুরনো পেনশন প্রকল্প চালুর পুনর্বিবেচনা করতে একটি কমিটিও গঠন করেছে। এদিন থেকেই অন্তর্বর্তী বেতন বৃদ্ধির সুবিধা পাবেন কর্মীরা।

কর্মচারী সংগঠনের নেতৃত্বের সঙ্গে মঙ্গলবার রাতে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে অর্থ দফতরের সঙ্গে বৈঠকের পর ফের একদফা কর্মচারীদের নিয়ে আলোচনায় বসেন বোম্মাই। তারপরই মূল বেতনের ১৭ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেন এবং সংগঠনও ধর্মঘট তুলে নেয়।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণায় রাজ্য সরকারের ঘাড়ে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকার খরচ বাড়বে। এই দুটি দাবিতেই কর্মচারী সংগঠন ১ মার্চ থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিয়েছিল। সেই মতো এদিন সকাল থেকে রাজ্য সরকারগুলি অফিসগুলি কার্যত অচল হয়ে পড়ে। বহু অফিসের দরজাই খোলেনি। সরকারি স্কুল-কলেজগুলিও বন্ধ ছিল। বহু হাসপাতালে ডাক্তাররা কালো ব্যাজ পরে কাজ করেন। আবার অনেক জায়গায় ডাক্তার-নার্সরা কাজেই নামেননি।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top