News Flash

  • Home
  • খেলা
  • ফোরামের উদ্যোগে ছাত্রবৃন্দ ক্লাবে ক্যারাম প্রতিযোগিতায় ব্যাপক সারা
Image

ফোরামের উদ্যোগে ছাত্রবৃন্দ ক্লাবে ক্যারাম প্রতিযোগিতায় ব্যাপক সারা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। দ্বিমুকুট পেল অনুপ দত্ত চৌধুরী। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে স্বামী বিবেকানন্দ ক্লাব আয়োজিত ক্যারাম টুর্নামেন্টে চ্যাম্পিয়নের পর এবার ক্যারাম ফোরাম আয়োজিত চার দিনব্যাপী প্রতিযোগিতায় সিঙ্গেলসে অনুপ দত্ত চৌধুরী পুনরায় চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছেন। রানার্স ট্রফি পেয়েছেন দেবাশীষ চক্রবর্তী। ডাবলসে রাজেশ দেববর্মা ও মৃত্যুঞ্জয় দেবনাথ জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। রানার্স খেতাব পেয়েছেন দুলাল সাহা ও গণেশ দেবনাথ জুটি। ক্যারাম ফোরামের উদ্যোগে এবং নতুননগরের ছাত্রবৃন্দ ক্লাবের ব্যবস্থাপনায় ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে চার দিনব্যাপী ক্যারাম টুর্নামেন্টে সিঙ্গেলস ও ডাবলসে রাজ্যের ৩২ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। রবিবার প্রতিযোগিতার শেষ দিনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ক্যারাম ফোরামের সভাপতি দুলাল সাহা, সম্পাদক দেবাশীষ দত্ত, কোষাধ্যক্ষ রাজেশ দেববর্মা এবং ছাত্রবৃন্দ ক্লাবের সভাপতি জয়রাম বিন, সচিব তনয় আচার্য এবং চীফ রেফারি যাদব দেবনাথ প্রমুখ বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। চার দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তা এবং ব্যবস্থাপকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top