News Flash

  • Home
  • দেশ
  • ফেব্রুয়ারি মাসের গোড়ায় জলপাইগুড়িতে আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
Image

ফেব্রুয়ারি মাসের গোড়ায় জলপাইগুড়িতে আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

জলপাইগুড়ি, ৩১ জানুয়ারি (হি. স.) : ফেব্রুয়ারি মাসের গোড়ায় জলপাইগুড়িতে আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই শহরেই তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (এসবিআই) প্রধান শাখার গুরুদায়িত্ব সামলেছিলেন। খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য সফর হলেও রাজ্যপাল তারই মধ্যে নিজের পুরোনো স্মৃতিকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন।

৩ ফেব্রুয়ারি রাজ্যপাল জলপাইগুড়িতে তাঁর পুরোনো কর্মস্থল ঘুরে দেখবেন। তবে তাঁর এই কর্মসূচি এখনও চূড়ান্ত নয়। চূড়ান্ত হলে প্রশাসন তা আলাদাভাবে জানিয়ে দেবে।

এসবিআইয়ের জলপাইগুড়ির প্রধান শাখার চিফ ম্যানেজার দীপককুমার সিং বললেন, রাজ্যের বর্তমান রাজ্যপাল ১৯৭৭ সালে খুব অল্প সময়ের জন্য প্রবেশনারি চিফ ম্যানেজার হিসেবে ব্যাংকের এই শাখার দায়িত্ব সামলেছিলেন। তিনি ২ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে আসবেন বলে প্রথমে ঠিক ছিল। তবে পরে ঠিক হয়েছে, ৩ ফেব্রুয়ারি তিনি জলপাইগুড়িতে আসতে পারেন।

৩ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে এলেও রাজ্যপাল ১০-১৫ মিনিটের বেশি তাঁর পুরোনো কর্মস্থলে থাকবেন না। তিনি যে সময় ব্যাংক পরিদর্শন করবেন সেই সময় যাতে গ্রাহক পরিষেবা বিঘ্নিত না হয় সেদিকে ব্যাংক কর্তৃপক্ষ কড়া নজর রাখবে। ব্যাংক চত্বরের সামনে ফাঁকা জায়গায় একটি ছোট মঞ্চ করা হচ্ছে। রাজ্যপাল সেখানে বক্তব্য রাখতে পারেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top