News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘রাঁধুনিদেরও সামিল করা হয়েছে’, মিড ডে মিল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর
Image

‘রাঁধুনিদেরও সামিল করা হয়েছে’, মিড ডে মিল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

কলকাতা, ৩১ জানুয়ারি (হি. স.) : রাজ্যে মিড ডে মিলের ‘অনুসন্ধানে’ এসেছে কেন্দ্রীয় দল। তা নিয়ে এবার ট্যুইটে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, মনে হচ্ছে সত্য অনুসন্ধানে, তাঁদের ওপর ভরসা করা হচ্ছে, যারা সত্যকে লুকোতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। রাঁধুনিদেরও এতে সামিল করা হয়েছে। তাদের বেতন ও ইনসেন্টিভ সময়ের আগেই দেওয়া হচ্ছে। এটা পশ্চিমবঙ্গ। যদি পড়ুয়াদেরও হুমকি দেওয়া হয়, অবাক হব না। মিড ডে মিলের অনুসন্ধানে কেন্দ্রীয় দলকে কয়েকটি বাছাই করা স্কুলে নিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি আধিকারিকরা, অভিযোগ বিরোধী দলনেতার। হাতেনাতে ধরতে আগাম খবর না দিয়ে যে কোনও স্কুলে যাওয়া উচিত। ট্যুইট করেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিয়েছে, সেই টাকা কেন্দ্রের দেওয়া মিড-ডে মিলের তহবিল থেকে দেওয়া হয়েছে।’ সম্প্রতি এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে ফেসবুক পোষ্ট করেছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। ফেসবুক পোস্টে দুটি চেকের ছবি দিয়ে তিনি এই অভিযোগ তোলেন। এনিয়ে তদন্তেরও দাবি করেন ধ্রুব সাহা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা, বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, বগটুইকাণ্ড এক বছর হতে চলল। বিষয় না পেয়ে সেই ঘটনা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বাজার গরম করার চেষ্টা করে কোনও লাভ হবে না।পাশাপাশি, তারপরে পরেই, ‘নিহতদের পরিবারকে মিড-ডে মিলের ফান্ড থেকে আর্থিক সাহায্য দিয়েছেন মুখ্যমন্ত্রী’, ট্যুইটে করে দাবি করেন শুভেন্দু অধিকারীও। “ছবি তুলতে সাহায্যের নামে স্কুল শিশুদের খাদ্য ও পুষ্টির জন্য কেন্দ্র সরকারের তহবিলের অপব্যবহার করেছেন। এটা আর্থিক অপরাধ।“ ট্যুইটে নিশানা করেন বিরোধী দলনেতা।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top