News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ৮ টাউন বড়দোয়ালি কেন্দ্রে জোরদার ভোট প্রচার মুখ্যমন্ত্রীর
Image

৮ টাউন বড়দোয়ালি কেন্দ্রে জোরদার ভোট প্রচার মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷ নির্বাচনের আগে জনগণের কথা মনে করে ভোট প্রচারে জোর দিয়েছেন বিজেপি বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল৷ বাড়ি বাড়ি যাচ্ছেন ভোট চাইতে৷ বৈতরণী পার হওয়ার জন্য নিচ্ছেন জনগণের আশীর্বাদ৷ ভোট আসতেই জনগন দরদী নেতারা ভোট প্রচারে দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন৷ পাঁচ বছর জনগণের খোঁজখবর রাখুক আর না রাখুক তাতে কোন কিছু যায় আসে না৷ কিন্তু নির্বাচন আসতে ময়দানে সরব হন নেতারা৷ এদিন ভোট প্রচারে দেখা গেছে বিজেপি, ফরওয়ার্ড ব্লক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের৷ দীর্ঘ পাঁচ বছর তাদের সাথে জনগণের দেখা করতে অনুমতি চাইতে হয়েছে৷ নির্বাচন আসতেই তারা বৈতরণী পার হতে জনগণের কাছে যাচ্ছে৷ বিভিন্ন সুযোগ-সুবিধার বুলি উগড়ে দিচ্ছেন৷ ভোট প্রচারে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মত মুখ্যমন্ত্রীও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেছেন৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী জয়নগরের এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে যান৷ মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে এদিন জানান, মানুষ দেখছে বিরোধী রাজনৈতিক দলগুলির অবস্থা৷ তাই মানুষ সুষ্ঠু পরিবেশে মধ্য দিয়ে রাজ্যে উন্নয়ন বিকাশ চাইছে৷ তাই আগামী দিন বিজেপির পক্ষে সুনামিও হতে পারে জানান মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী এদিন আরো জানান আগামী দিনে ভোট প্রচারে রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্যরা৷  ভোট প্রচারে নেমেছেন মন্ত্রী রামপ্রসাদ পাল৷ তিনি সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত   প্রার্থী৷ এদিন তিনি ৩৮ নং বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন৷ এবং তিনি যেদিন বাড়ি বাড়ি গিয়ে দাবি জানান যাতে আগামী পাঁচ বছর মানুষের সেবা করতে সুযোগ দেওয়া হয়৷  এদিকে ভোট প্রচারে দেখা গেছে বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্যীকে৷ তিনিও বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে ব্যাপক  সাড়া পেয়েছে বলে দাবি করেন৷ মানুষের মধ্যে ব্যাপক স্বতঃস্ফূর্ততা রয়েছে৷  

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top