News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৬ আগরতলা কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত
Image

৬ আগরতলা কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷  ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে শামিল হলেন বিজেপির প্রার্থী পাপিয়া দত্ত৷ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মঙ্গলবার সকাল থেকেই তিনি বাড়ি বাড়ি ভোট প্রচারে যান৷  ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্রটি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র৷ এই কেন্দ্রে কংগ্রেস দলের প্রার্থী হয়েছেন সুদীপ রায় বর্মন৷ বিগত বিধানসভা নির্বাচনের তিনি বিজেপি দলের প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন৷ সেই সুবাদে তিনি স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন৷ কিন্তু দলীয় নেতাদের সঙ্গে মতভেদ দেখা দেওয়ায় তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে এমনকি দল ছেড়ে তিনি পুনরায় কংগ্রেসে যোগ দেন৷ পরবর্তী সময়ে উপ নির্বাচনেও তিনি কংগ্রেস দলের প্রার্থী হিসেবে জয়ী হন৷ এবার তিনি কংগ্রেস দলের প্রার্থী হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ শাসক দল বিজেপি এই কেন্দ্রে সুদীপ রায় বর্মনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলের সাধারণ সম্পাদিকা মহিলা নেত্রী পাপিয়া দত্তকে৷ এই কেন্দ্রে কংগ্রেস এবং বিজেপি উভয় দলের কাছেই আত্মমর্যাদার লড়াই৷ মঙ্গলবার ইন্দ্রনগর কালীবাড়িতে পুজো দিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচারে শামিল হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত বলেন এবার এই কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত৷ তিনি সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন বিগত বিধানসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে জয়ী হয়ে এলাকার জনগণের জন্য কিছুই করেননি৷ এলাকার জনগণ ছিলেন অভিভাবকহীন৷ সেই শূন্যতা পূরণ করতে এবং এলাকার উন্নয়নে কাজ করার জন্য তিনি বদ্ধপরিকর বলে জানান৷ জাত পাত ধর্ম বর্ণের ঊর্ধে উঠে সকল অংশের জনগণের কল্যাণে কাজ করতে চান তিনি৷ তবে উন্নয়নের ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত৷

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top