News Flash

  • Home
  • দিনের খবর
  • শিশু অধিকার সুরক্ষা কমিশনের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু
Image

শিশু অধিকার সুরক্ষা কমিশনের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু

কলকাতা, ৩০ জানুয়ারি (হি. স.) : রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গত বছরের শেষ লগ্নে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুত্রের জন্মদিন নিয়ে ‘ভুয়ো’ তথ্য দিয়ে টুইট করার অভিযোগ উঠেছিল শুভেন্দুবাবুর বিরুদ্ধে। এ নিয়ে শিশু সুরক্ষা কমিশনে দায়ের হয়েছিল অভিযোগ। তা ছাড়া, পকসো আইনে হয় এফআইআর। শুভেন্দুবাবুর বিরুদ্ধে আনা হয়েছিল শিশুর অধিকার লঙ্ঘনের অভিযোগ। পরবর্তী কালে শুভেন্দুবাবুকে কারণ দর্শানোর নোটিস পাঠায় শিশু সুরক্ষা কমিশন। এর পর উচ্চ আদালতে এই আবেদন শুভেন্দুর।

শুভেন্দুবাবুর আবেদন, শিশু সুরক্ষা কমিশনের তরফে তাঁকে যে নোটিস পাঠানো হয়েছে তা খারিজ করা হোক অথবা, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক। রাজ্যের বিরোধী দলনেতার সেই আবেদন গ্রহণ করেছে আদালত। বুধবার হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

গত বছর অভিষেকের ৩ বছরের ছেলে আয়াংশের জন্মদিনের কথা উল্লেখ করে একটি টুইট করেছিলেন বিরোধী দলনেতা। টুইটে তিনি লিখেছিলেন, ‘‘কলকাতার একটি হোটেলে মহা ধুমধাম করে অভিষেকের ছেলের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। সেখানে ৫০০ পুলিশ, এমনকি বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়োগ করা হয়েছে। বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। আর এই গোটাটাই হচ্ছে মমতার নিয়ন্ত্রিত পুলিশের তত্ত্বাবধানে।’’

এই টুইট ঘিরেই তৈরি হয় বিতর্ক। শুভেন্দুবাবুর টুইট সামনে আসার পরই তৃণমূল জানিয়ে দেয়, ওই তথ্য ভুয়ো এবং বিভ্রান্তিকর। যে ভাষায় টুইট হয়েছে তা ‘অসংবেদনশীল’ বলেও অভিযোগ ওঠে।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top