News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটকে অনুষ্ঠানের সময় আক্রান্ত কৈলাশ খের, বোতল ছোড়ার দায়ে আটক দুই
Image

কর্ণাটকে অনুষ্ঠানের সময় আক্রান্ত কৈলাশ খের, বোতল ছোড়ার দায়ে আটক দুই

বেঙ্গালুরু, ৩০ জানুয়ারি (হি.স.): কর্ণাটকের বিজয়নগরের হাম্পিতে অনুষ্ঠান করতে গিয়ে আক্রমণের শিকার হলেন গায়ক কৈলাশ খের। কড়া নিরাপত্তা সত্ত্বেও তাঁর দিকে জলের বোতল ছুড়ে মারা হয় বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ ছুটে আসেন। ঘটনায় দু’জনকে আটক করা হয়। কৈলাশ আহত হয়েছেন কি না, এখনও জানা যায়নি।

২৭ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী হাম্পি উৎসব চলছিল। সেখানেই গাইতে এসেছিলেন কৈলাশ। নতুন বিজয়নগর জেলা গঠনের পর এই প্রথম কোনও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে ওই এলাকায়। পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন গায়ক কৈলাশ খের-কে লক্ষ্য করে বোতল ছোড়া হয়। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। কেন এই হামলা তাও জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৈলাশ খের কন্নড় গান না গাওয়ায় রাগেই বোতল ছোড়ে অভিযুক্তরা।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top