News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে মৃত্যু ১৮ জনের, আহত ৯০-এর বেশি
Image

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে মৃত্যু ১৮ জনের, আহত ৯০-এর বেশি

পেশোয়ার, ৩০ জানুয়ারি (হি.স.): আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ার, রক্তাক্ত হল মসজিদ। সোমবার দুপুরে প্রার্থনার সময় পেশোয়ারের পুলিশ লাইন্স এলাকায় মসজিদের মধ্যে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় এক আত্মঘাতী বোমারু। পুলিশ জানিয়েছে, নামাজের সময় সামনের সারিতে উপস্থিত ছিল আত্মঘাতী ওই হামলাকারী। সে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিলে মৃত্যু হয়েছে ১৮ জনের এবং ৯০-এর বেশি মানুষ আহত হয়েছেন।

সোমবার দুপুর ১. ৪০ মিনিট নাগাদ জোহরের নামাজ পড়ার সময় বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যু হয়েছে ১৮ জনের ও আহতের সংখ্যা কমপক্ষে ৯০-এর বেশি। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা সংকটজনক। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এখনও কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। বিপুল সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হওয়ায় রক্তের অভাব দেখা দিয়েছে।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top