News Flash

  • Home
  • দেশ
  • কালিয়াচক থেকে ১২ কোটির ব্রাউন সুগার সহ ধৃত এক, পলাতক মূল অভিযুক্ত
Image

কালিয়াচক থেকে ১২ কোটির ব্রাউন সুগার সহ ধৃত এক, পলাতক মূল অভিযুক্ত

কালিয়াচক, ২৯ জানুয়ারি (হি.স.) : ফের মালদা জেলা থেকে উদ্ধার প্রচুর পরিমানে ব্রাউন সুগার। রবিবার ভোররাতে অভিযান ১১ কেজি ৫৯০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ। যার আনুমানিক বাজার মূল্যও কয়েক কোটি টাকা বলে পুলিশের অনুমান। এই ঘটনায় গ্রেফতার হয় এক মাদক কারবারি। যদিও মূল অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়েছে । তবে তার নাগাল পেতে তৎপর পুলিশ । এদিন দুপুরে ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে ১৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সতীশ মন্ডল। তার বাড়ি মালদা জেলার আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে। তার বাড়ি থেকে ১১ কেজি ৫৯০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ রবিবার ভোররাতে একটি অভিযান চালায় রামনগর গ্রামে। সূত্র মারফৎ পুলিশ জানতে পারে ওই গ্রামের বাসিন্দা চৈতন্য মণ্ডল ও তার বাবা সতীশ মন্ডল দুজনে দীর্ঘদিন ধরে ব্রাউন সুগারের কারবার চালিয়ে যাচ্ছিল। ভিন রাজ্য থেকে সংগ্রহ করে এলাকায় খুচরো ও পাইকারি ভাবে বিক্রি করতো দুইজনে। পুলিশ জানতে পারে সম্প্রতি বিপুল পরিমাণ ব্রাউন সুগার চৈতন্য মণ্ডল বাড়িতে মজুত করে রেখেছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ছুটে যায় ওই এলাকায়। চৈতন্য মন্ডলের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। পুলিশের চোখে ধূলো দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় চৈতন্য মন্ডল। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায় তার বাবা সতীশ মন্ডল। চৈতন্য মন্ডলের ঘরে তল্লাশি চালিয়ে তার শোবার ঘর থেকে ১১ কেজি ৫৯০ গ্রাম উন্নত মানের ব্রাউন সুগার উদ্ধার হয়। তারপরেই সতীশ মন্ডলকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বর্তমান বাজারদর ১২ কোটি টাকার ওপরে। ধৃত সতীশ মন্ডলকে এদিন মালদা জেলা আদালতে পেশ করা হয়। অপরদিকে পলাতক চৈতন্য মণ্ডলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিন দুপুরে ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয় । আদালত ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, সতীশের বাড়ি থেকে মোট ১১ কেজি ৫৯০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। সতীশ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার গুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কোথায় বিক্রি করার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই কারবারের পিছনে কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top